ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে অনুষ্ঠিত হল প্রস্তুতি মিছিল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে ফালাকাটা গ্রামীন ব্লক যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জটেশ্বরে অনুষ্ঠিত হল প্রস্তুতি মিছিল। এদিনের ওই মিছিলে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ছিলেন আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তাপস বর্মন,…

Read More

‘তৃণমূল সমর্থকদের টার্গেট করা হচ্ছে’—SIR হেয়ারিং সেন্টারে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন প্রধানের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধানকে SIR শুনানিতে ডাক। হেয়ারিং সেন্টারে এসে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি।পূর্ব পুরুষ সহ বর্তমান ২৪ টি নথি নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মালদার ইংরেজ বাজার ব্লকের মিলকী অঞ্চল প্রধান থাকাকালীন কেন্দ্রীয় সকারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেস্ট…

Read More

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আগেই বিপর্যয়, মানিকচকে বাইক দুর্ঘটনায় জখম মাধ্যমিক ছাত্ররা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘটল বিপত্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারল বাইক। সেই ধাক্কায় গুরুতর আহত হল বাইক সওয়ার দুই মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ‘মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের খয়েরতলা এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের…

Read More

মেচুয়া ফলপট্টিতে প্রচারে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিলেন বিজয় উপাধ্যায়। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি এদিন মেচুয়া ফলপট্টি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মেচুয়া ফলপট্টির বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন…

Read More

সপ্তম বর্ষে সমাজসেবার নজির: পুরুলিয়ার গ্রামে গ্রামে শীতবস্ত্র, শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ।

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- দুস্থ ও অসহায়দের মানুষদের আঁধার ঘরের রাজা হয়ে বছর বছর পুরুলিয়া ছুটে যায় আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা।এই বছর সপ্তম বর্ষে পদার্পণ সেই উপলক্ষে আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা অনধিক ৫০০০ হাজার মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিল পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বিভিন্ন গ্রামের মানুষদের হাতে।অনধিক ৩০০ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী শুকনো…

Read More

১২ টি সংগঠন একত্রিত হয়েছি আমরা। আমরা শান্তি পূর্ণ আন্দোলন করবো‌ কিন্তু কোন যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম তা না হলে ২১ এপ্রিল নবান্ন অভিযান। সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আপনারা আমন্ত্রন জানাবো‌ তার সঙ্গে মুখ্যমন্ত্রী অনেক ভালো সম্পর্ক দেখেছি। তিনি যেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন। এই ৭ দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে…

Read More

ফালাকাটা থেকে বীরপাড়াগামী ১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পর জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় পথবাতি লাগানো হয়, কিন্তু বর্তমানে ওই পথবাতি গুলির অধিকাংশই বিকল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বরে পথবাতি বিকল। ফলে সমস্যায় পড়ছেন পথচারী সহ সাধারণ মানুষ। জানা গিয়েছে, ফালাকাটা থেকে বীরপাড়াগামী ১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পর জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় পথবাতি লাগানো হয়। কিন্তু বর্তমানে ওই পথবাতি গুলির অধিকাংশই বিকল। আলোর অভাবে সন্ধ্যার পর রাস্তাঘাট অন্ধকারে ডুবে যায়। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার…

Read More

রেসিপি : মালাই কোফতা।।

পরিচিতি :- মালাই কোফতা উত্তর ভারতীয় ও মুঘলাই রান্নার অন্যতম জনপ্রিয় নিরামিষ পদ। নরম পনির, আলু ও শুকনো ফল দিয়ে তৈরি কোফতা সুস্বাদু, মাখনের মতো নরম টমেটো-কাজুর গ্রেভিতে পরিবেশন করা হয়। “মালাই” অর্থ ক্রিম বা মাখনের মতো মোলায়েম, আর “কোফতা” বলতে বোঝায় গোলাকার বল আকৃতির পদ। রেস্তোরাঁয় এটি একটি অত্যন্ত জনপ্রিয় ডিশ হলেও, সঠিক পদ্ধতিতে…

Read More

স্থানীয়দের আতঙ্কের অবসান, জলদাপাড়ার জঙ্গলে মুক্তি পেল চিতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ারের বীরপাড়া মাদারিহাট ব্লকের গেরগান্ডা চাবাগান চা বাগান থেকে খাঁচা বন্দি একটি স্ত্রী চিতাবাঘকে প্রাথমিক চিকিৎসার পর জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দিল বন দপ্তর। জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে ওই চা বাগান এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি। স্থানীয়দের আবেদনে খাঁচা পাতে বন দপ্তর। সেই খাঁচায় খাঁচা বন্দি হয় ওই চিতা বাঘটি।অবশেষে…

Read More

হুগলির গোঘাটে লক্ষ্মীর পাঁচালী অনুষ্ঠানে মায়ে–বোনেদের ব্যাপক উপস্থিতি।

নিজস্ব সংবাদদাতা,হুগলি:- হুগলি জেলা, গোঘাট এক নম্বর ব্লক লক্ষ্মীর পাঁচালীর অনুষ্ঠান চলছে।বক্তব্য রাখছেন স্বপন কুমার নন্দী। আছেন মহিলা সভানেত্রী শ্যামলী ঘোষ প্রধান উপপ্রধান সদস্যরা উপস্থিত মায়েরা ও বোনেরা।

Read More