একই দিনে আইপিএলের ফাইনাল ম্যাচ এবং বিশ্ব সাইকেল দিবস, আর এই দুইকে একই সূত্রে বাঁধলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ির যুবক প্রশান্ত সামন্ত।
তমলুক, নিজস্ব সংবাদদাতা:- একই দিনে আইপিএলের ফাইনাল ম্যাচ এবং বিশ্ব সাইকেল দিবস। আর এই দুইকে একই সূত্রে বাঁধলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ির যুবক প্রশান্ত সামন্ত। ক্রিকেট এবং সাইকেল দুই হল প্রশান্তর ধ্যান- জ্ঞান। মঙ্গলবার দিনভর আইপিএলে বিরাট আবেগে বুঁদ ক্রীড়া প্রেমীরা। তিনবার ফাইনালে উঠেও আরসিবিকে ফিরতে হয়েছে খালি হাতে। এবার ফাইনালে আরসিবির মঙ্গল কামনায়…

