ও সংসদ চৌধুরীর মাজারে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করলেন শুভঙ্কর সরকার, কর্মীদের মনোবল চাঙ্গার বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং মৃত কংগ্রেস কর্মী তথা আইনজীবীর পরিবারের লোকেদের সমবেদনা জানাতে মালদা শহরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার সকালে কোতোয়ালি ভবনে প্রয়াত ও সংসদ চৌধুরীর মাজারে ফুল দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখান থেকে পৌঁছান কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে। সেখানে…

Read More

বিঘার পর বিঘা সুপারি বাগান তছনছ করল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির তান্ডবে অতিষ্ঠ ডুয়ার্সবাসী। এবার হাতি হানা দিয়ে বিঘার পর বিঘা সুপারি বাগান তছনছ করল। মঙ্গলবার ভোর রাতে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পূর্ব সাতালি এলাকায় হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত সুপরি বাগান। প্রতিনিয়ত এমন হাতির হানায় জীবিকা নিয়ে সংশয়ে পড়েছেন বাসিন্দারা। তাদের বক্তব্য, আগে ধান সহ অন্যান্য ফসল চাষ করতেন বাসিন্দারা। তবে হাতির তান্ডবে…

Read More

‘পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে’—এই বার্তা নিয়ে সাইকেল যাত্রায় হুগলির যুবক।

সাগর, নিজস্ব সংবাদদাতা :- পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব’-এই বার্তা নিয়েই হুগলির মহানাদ গ্রামের যুবক সাগর কর রওনা নিয়েছিলেন গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে।তাঁর উদ্দেশ্য, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো। পেট্রোল-ডিজেল নয়, একেবারে সাইকেলে চেপেই পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে। সাগরের এবারের যাত্রাপথের গন্তব্য সুন্দরবন।ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। যাত্রাপথে পথে…

Read More

গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের বিলা গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস লাগিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের বিলা গ্রামে,স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম মীরা মন্ডল,বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর,সূত্রে আরও জানা যায় মঙ্গলবার সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাড়াটিয়া কয়েকজন, তড়িঘড়ি খবর দেওয়া…

Read More

কুরবানির ইদ উপলক্ষে নমাজ পাঠ অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজারের কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শনিবার পবিত্র ইদ-উল-আযহা অর্থাৎ কুরবানির ইদ উপলক্ষে নমাজ পাঠ অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজারের কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে। এলাকার কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একসঙ্গে ইদের নমাজ পাঠ করলেন কোতুয়ালির গণি পরিবারের সদস্য তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী। তারা গ্রামবাসীদের সঙ্গে ইদের নমাজ পাঠ করে…

Read More

বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ট্যাবলোয় বালুরঘাট স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উদযাপন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। বালুরঘাট শহরের স্টেডিয়াম ময়দানে রাষ্ট্রীয় মর্যদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিভিন্ন ট্যাবলো প্রদর্শনী, এবং সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত জেলা শাসক বালা সুব্রমানীয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ…

Read More

কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফুলবেড়িয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর ধাধিকার অঞ্চলের ফুলবেড়িয়া এলাকায় প্রতিবাদ সভা করল তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাবিবুল শেখ,অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের…

Read More

রাস্তার বেহাল পরিস্থিতি, এলাকায় হাসপাতাল থেকে স্কুল যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের।

ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ ৫ বছর ধরে রাস্তার বেহাল পরিস্থিতি, প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধ। এলাকায় হাসপাতাল থেকে স্কুল যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। ডোমজুড় ব্লকের বাঁকড়া তিন নাম্বার পঞ্চায়েতের রাশিকলের ঘটনা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশ্বাসে ৪ ঘন্টা পর উঠলো অবরোধ। স্থানীয়দের অভিযোগ ২০১১ সালে তৈরী এইসব রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকলেও পঞ্চায়েত কোনো কাজ…

Read More

২০২৬ বিধানসভা ভোটে ঝুলন্ত বিধানসভার ইঙ্গিত, এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াই।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের তরফে সংগঠিত এক্সিট পোলে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা বা ‘ম্যাজিক ফিগার’ (১৪৮) স্পর্শ করতে পারছে না। ফলে রাজ্য একটি ঝুলন্ত বিধানসভার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান…

Read More

চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলাতে তৃণমূলের মহা মিছিল ও পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় পাঁচ নম্বর সাতবাঁকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও পথসভার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার, ৬ নম্বর শংকরকাটা গ্রাম…

Read More