প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতাদের :- প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হলেন মহিষাস্তলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি রমনা, চারাবাগান, মন্তাজ নগর, কালুখালী, সুবর্ণমৃগী-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এইসব এলাকার মানুষ। সঠিক ভোল্টেজের অভাবে দিনের পর দিন অচল অবস্থায় থাকে বাড়ির আলো, পাখা কিংবা অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতি। স্থানীয়দের অভিযোগ, এক…

Read More

গঙ্গারামপুরে অমিত শাহের জনসভা, তৃণমূলকে নিশানা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গচিহার এলাকায় মঙ্গলবার বিশাল জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।সভামঞ্চ থেকে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। সাধারণ…

Read More

দেয়াল পত্রিকা ও শিক্ষামূলক মডেল প্রদর্শনীতে নজর কাড়ল জটেশ্বর উচ্চ বিদ্যালয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অতিথি বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এবং পড়ুয়াদের হাতে তৈরি নানা…

Read More

“সাশ্রয়ী ও কার্যকর চিকিৎসা পৌঁছে দেওয়া আমার লক্ষ্য” — ড. শান্তনু দাস।

বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর : দক্ষিণ দিনাজপুর জেলার ছেলে ডক্টর শান্তনু দাস হোমিওপ্যাথি চিকিৎসায় এক বিশেষ পরিচিতি তৈরি করেছেন। হোমিওপ্যাথি বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি চিকিৎসা ক্ষেত্রে আলোরণ ফেলেছেন। শুধু জেলার মানুষই নন, প্রতিবেশী অন্যান্য জেলার রোগীরাও চিকিৎসার জন্য তাঁর কাছে আসছেন। জটিল থেকে জটিলতম রোগ নিরাময়ে তাঁর দক্ষতা স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।…

Read More

ঝাড়খণ্ডের সিমদেগা: প্রকৃতি, সংস্কৃতি ও শান্তির মেলবন্ধন।

ভারতের হৃদয়ভূমি ঝাড়খণ্ড প্রদেশ বহু প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ—অরণ্য, ঝরনা, পাহাড় আর নানাবর্ণের সংস্কৃতির সমাহারে গঠিত। এই প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিমদেগা জেলা এক অনন্য প্রকৃতিক ও সাংস্কৃতিক গন্তব্য, যেখানে প্রকৃতি ও মানুষ পরস্পরের সঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক শান্ত সৌন্দর্যের পৃথিবী। সিমদেগা আজও ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে দূরে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে সতেজ বাতাস…

Read More

ইংরেজবাজার পৌরসভার তরফে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। ইংরেজবাজার পৌরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে। নিজেই জানালেন ইংলিশ বাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।তিনি জানান, খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সাথে আমরা রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদার অবজারভারও ছিলেন।…

Read More

বৃহস্পতিবার রাজুয়া এলাকায় এক কর্মসূচির ফাঁকে পুরনো কর্মস্থলে ফিরলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট ব্লকের রাজুয়া সখি সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাজুয়া এলাকায় এক কর্মসূচির ফাঁকে পুরনো কর্মস্থলে ফিরলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দীর্ঘদিন পর প্রিয় স্কুলে ফিরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। শিক্ষকদের অনেকেই পুরনো সহকর্মীকে ফিরে পেয়ে আপ্লুত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “আমি যখন শিক্ষকতা…

Read More

দক্ষিণ দিনাজপুরে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার ব্যবহারের দাবি, জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র‍্যালি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা। পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। আন্দোলনকারীদের দাবি, ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের…

Read More

এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বাধা দিতে গিয়ে অপর মহিলা আক্রান্ত—ধর্ষণ ও খুনের অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ঘাস কাটতে গিয়ে দুই মহিলার উপর হামলার অভিযোগ। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনলি কেটে খুনের অভিযোগ উঠেছে। অপর মহিলাকেও হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রামের দুই মহিলা বাংলা-বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার…

Read More

মালদার গাজোল থানার দেওতলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ তিনজনের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ মোট তিনজনের। গুরুতর আহত হলেন টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়। জানা গেছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে…

Read More