ইংরেজবাজার পৌরসভার তরফে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। ইংরেজবাজার পৌরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে। নিজেই জানালেন ইংলিশ বাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
তিনি জানান, খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সাথে আমরা রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদার অবজারভারও ছিলেন। পরে তাকে তৃণমূল বহিস্কার করেছিল। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তার নেতৃত্বে বাংলার সামাজিক অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে এগিয়ে যাবে। আমরা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি শুভেন্দু অধিকারী কে। উল্লেখ্য কিছুদিন আগেই এই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। এরই মাঝে আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী কে তার এই শুভেচ্ছা পাঠানো নিয়ে পালা বদলের জল্পনা আরও তুঙ্গে উঠল।

