সুভাষিনি চা বাগানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এল মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী কাছে তোর্ষা নদীর বাঁধ নির্মাণের দাবি জানালো এলাকার।সুভাষিনি চা বাগানে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এল মুখ্যমন্ত্রী। এদিন সুভাষিনি চা বাগানে ক্ষতিগ্ৰস্থ পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী তাদের সাথে কথা বলেন এবং ত্রাণ তুলে দেন।মুখ্যমন্ত্রী কাছে এলাকার বাসিন্দারা বাঁধ নির্মাণের দাবি জানান।

Read More

মালদার মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নুরপুর খুমড়ি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়লো এক শ্রমিকের তিনটি ঘর সহ যাবতীয় জিনিসপত্র। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নুরপুর খুমড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহেদুল অগ্নিকান্ডের জেরে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তাকিয়ে কোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। ঘটনা সম্পর্কে জানা গেছে, এদিন রাত আনুমানিক আটটা নাগাদ হঠাৎ…

Read More

রঙিন উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ে উদযাপিত হলো বর্ণাঢ্য বসন্ত উৎসব, যার নামকরণ করা হয়েছে ‘রামধনু’।

আবদুল হাই, বাঁকুড়াঃ বসন্ত মানেই নতুনের আহ্বান, রঙের ছোঁয়া, আর উচ্ছ্বাসে ভরা হৃদয়। প্রকৃতির এই রঙিন উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ে উদযাপিত হলো বর্ণাঢ্য বসন্ত উৎসব, যার নামকরণ করা হয়েছে ‘রামধনু’। ইন্দাস মহাবিদ্যালয়ের চত্বরে বসন্তের আগমনী বার্তা যেন রঙে, গানে ও নৃত্যে নতুন মাত্রা পেল। সকাল থেকেই শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীরা রঙিন পোশাকে হাজির…

Read More

কুশমন্ডির ডিকুল অঙ্গনওয়াড়ি সেন্টারে বিশাল ফাটল, অভিভাবকদের পাঠাতে ভয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দঃদিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের মালিগাও গ্ৰাম পঞ্চায়েত ডিকুল শিশু আলোয় অঙ্গনারি সেন্টার দুই বছর ধরে বিশাল আকারে ফাটল রয়েছে অতঙ্গে শিশু ও গর্ভবতী মহিলারা যেতে চাইছে না ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কে জানিয়ে সুরাহা হয়েনি। এই শিশু আলোয় রয়েছে ৬৮ জন ছাত্র ছাত্রী। এই বিষয়ে শিশু মা শিপ্রা রায় সরকার বলেন…

Read More

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের মনোনয়ন দাখিল ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরে তিন বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলো বালুরঘাটে নির্বাচন দপ্তরে। এদিন বালুরঘাট বিধান সভার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মন্ডল, তপন বিধানসভার তৃণমূল প্রার্থী চিন্তামনি বিহা, মনোনয়ন জমা করলো বালুরঘাটে প্রশাসনিক ভবনে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দাস…

Read More

শর্ট সার্কিট থেকে দাউদাউ আগুন, হাসিমারায় সম্পূর্ণ পুড়ে গেল ভুটানের বাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ভস্মীভূত একটি ভুটান বাস।যদিও বাসে কোনো যাত্রী ছিলনা। শুধু চালক ছিল। চালক বাস থেকে নেমে যায়। জানা গিয়েছে এদিন প্রতিবেশী দেশ ভুটানের একটি বাস মেরামত করার জন্য ধূপগুড়ি যাচ্ছিল হাসিমারা এলাকায় এশিয়ান হাইওয়েতে হঠাৎ শট সার্কিট জেরে বাসে আগুন লেগে যায় ঐ সময় বাসের…

Read More

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যায় শোকের ছায়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কাঁসাই হল্টের নিচ থেকে উদ্ধার হল সেই ছাত্রের দেহ। খড়গপুর জিআরপি এবং খড়গপুর লোকাল থানার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোহম পাত্র। বাড়ি বাঁকুড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাওড়া আদ্রা…

Read More

১২ টি সংগঠন একত্রিত হয়েছি আমরা। আমরা শান্তি পূর্ণ আন্দোলন করবো‌ কিন্তু কোন যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম তা না হলে ২১ এপ্রিল নবান্ন অভিযান। সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আপনারা আমন্ত্রন জানাবো‌ তার সঙ্গে মুখ্যমন্ত্রী অনেক ভালো সম্পর্ক দেখেছি। তিনি যেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন। এই ৭ দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে…

Read More

ভারত-নেপাল সীমান্তে মানবপাচারের ছক ভেস্তে দিল SSB, উদ্ধার ৪ নাবালিকা ও ২ তরুণী।

শিলিগুড়ি , নিজস্ব সংবাদদাতা:- ভারত-নেপাল সীমান্ত দিয়ে নেপালে পাচারের আগেই চার নাবালিকা ও দুই প্রাপ্তবয়স্ক তরুণীকে উদ্ধার করল এসএসবি। ঘটনায় দুই সন্দেহভাজন ভারতীয় পুরুষ মানবপাচারকারীকে আটক করা হয়েছে। ২৭ আগস্ট সন্ধ্যায় শিলিগুড়ি মহকুমার পানিটাঙ্কির ওল্ড ব্রিজ এলাকায় ৪১ নম্বর ব্যাটালিয়নের ‘ডি’ কোম্পানির বিআইটি দল নিয়মিত তল্লাশির সময় এই অভিযান চালায়।এসএসবি সূত্রে জানা গিয়েছে, ২৭ আগস্ট…

Read More

চিকিৎসক দিবসে চন্দ্রকোনারোডে রক্তদান শিবির, ১২০ জনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার ডাক্তার দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন সমিতির অফিস কক্ষে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ১২০ জন রক্তদাতা রক্তদান করেন বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এই…

Read More