চিকিৎসক দিবসে চন্দ্রকোনারোডে রক্তদান শিবির, ১২০ জনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বুধবার ডাক্তার দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন সমিতির অফিস কক্ষে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় ১২০ জন রক্তদাতা রক্তদান করেন বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। এই দিন এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অমিত মালাকার,সমিতির সভাপতি অমরেন্দ্র নাথ সাঁই ও আশীষ কামিল্যা,চেয়ারপারসন জয়প্রকাশ লোধা,সম্পাদক ভিসভ মোহন সিং ও আশিস মণ্ডল,দেবাশীষ মুলা,সুজয় দত্ত,সমর দত্ত,অমর পাল সহ অন্যান্য সমিতির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবীরা।

