মাঘ মেলার ঘটনায় উত্তাল চন্দ্রকোনারোড, শংকর আচার্য ইস্যুতে শহরের চৌরাস্তা অবরোধ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশে মাঘ মেলায় শংকর আচার্যকে আঘাত করার প্রতিবাদে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করলো হিন্দু সমাজ। এই দিন হিন্দু সমাজের পক্ষ থেকে শহরের অপর্ণা পল্লী এলাকা থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন…

Read More

বুধবার আলিপুরদুয়ারে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় চাকরিহারারা এবং ডিআই অফিসে সামনে বিক্ষোভ দেখায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডিআই অফিস অভিযান চাকরিহারাদের। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আলিপুরদুয়ারে ডিআই অফিস অভিযান।বুধবার আলিপুরদুয়ারে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তারা এবং ডিআই অফিসে সামনে বিক্ষোভ দেখায়। দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এদিন তারা ডিআই অফিসে তালাও ঝুলিয়ে দেয় তাঁরা।

Read More

বুড়িতোষা নদী থেকে উদ্ধার হলো এক সদ্যজাতর দেহ, সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার বুড়িতোষা নদী থেকে উদ্ধার হলো এক সদ্যজাতর দেহ। সোমবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতুলি ভাণ্ডানি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আট টা নাগাদ নদীর জলে এক সদ্যজাতর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে ফালাকাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।…

Read More

কুনাল ঘোষের হুঁশিয়ারি: প্রশাসন নিরপেক্ষ না হলে ত্রিপুরায় তৃণমূল আন্দোলনে নামবে।

আগরতলা, নিজস্ব সংবাদদাতা:- আগরতলা রাজভবনে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব গিয়ে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সচিবের নিকট স্মারকলিপি জমা দিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, মন্ত্রী বীরবাহা হাসদা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন,…

Read More

শতাব্দী প্রাচীন পরম্পরায় মাতল ধূপগুড়ি, বড়কালী মায়ের শোভাযাত্রায় কয়েক হাজার ভক্ত।

ষধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শতাব্দী প্রাচীন পরম্পরা আর অটুট বিশ্বাসকে পাথেয় করে ধূপগুড়ির কালীরহাটের বড়কালী মায়ের বাৎসরিক পুজোর মহোৎসব শুরু হলো। এদিন ধূপগুড়ি ডাকবাংলো ময়দান থেকে শুরু হয় মায়ের ঐতিহ্যবাহী ‘হাট ঘোরানো’ শোভাযাত্রা। কয়েক হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই শোভাযাত্রা শহর ছাড়িয়ে গ্রামের অলিতে-গলিতে ছড়িয়ে পড়ে। ডাকবাংলো থেকে শুরু হয়ে ধূপগুড়ির প্রধান রাজপথগুলি পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ…

Read More

রাজনৈতিক নয়, ব্যক্তিগত গন্ডগোলেই যুবক খুন: পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার ইংরেজবাজার থানার মহেশপুর বাগান পাড়ায় ২৮ বছরের যুবক কিষাণ হালদারকে খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। কোন রাজনৈতিক কারণে নয়, জুয়া খেলা নিয়ে বচসা, গন্ডগোলের জেরেই ঘটেছে খুনের ঘটনা। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ-এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম…

Read More

প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা, আবেগঘন পরিবেশে অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শুক্রবার দুপুর দু’টায় বালুরঘাট সুবর্ণ তট সভাগৃহে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পৌরসভার এমআইসি বিপুল কান্তি ঘোষ, বালুরঘাট শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মণ্ডলসহ সংগঠনের নেতৃত্বরা। এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা…

Read More

টাওয়ার দুর্ঘটনায় পঙ্গু পরিযায়ী শ্রমিক, সাহায্যের আবেদন পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আব্দুল বারিক আজ কার্যত শয্যাশায়ী। জীবিকার তাগিদে ভিনরাজ্যে টাওয়ারের কাজে গিয়েছিলেন তিনি। কাজের সময় দুর্ঘটনাবশত টাওয়ার থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেই দুর্ঘটনায় তাঁর দুটো পা সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় দেড় বছর। এই দীর্ঘ সময় ধরে…

Read More

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিন যথা মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সারা দেশের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিন যথা মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সেই সঙ্গে ঘাটাল সাংগঠনিক…

Read More

UDAN প্রকল্পে আশার আলো, মালদায় বিমান পরিষেবা চালুর দাবিতে সরব বাণিজ্য মহল।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়।প্রথমদিকে বায়ুদূতের মতো…

Read More