বিবেকানন্দের আদর্শে মানবসেবা, চন্দ্রকোনারোডে স্কুলের উদ্যোগে রক্তদান শিবিরে ৭৩ জন দাতা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই দিন স্বামী বিবেকানন্দের প্রতিকি ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়।…

