রক্তের টানাপোড়েনে মানবিক উদ্যোগ, পতিরামে রক্তদান শিবিরে সাড়া ২০ জনের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় চরম রক্তের সংকট দেখা দিয়েছে।এই সংকট মোচন করবার লক্ষ্যে আজ বাইশে ডিসেম্বর সোমবার দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং পতিরাম ঝাপসী আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় ও পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত…

Read More

গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসবের সূচনায় মানবসেবার বার্তা, ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাটে চক্ষু পরীক্ষা শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখায় দুইদিনব্যাপী শ্রী শ্রী গীতা জয়ন্তী ও বাৎসরিক মহোৎসব উপলক্ষ্যে আজ কুড়ি ডিসেম্বর শনিবার উৎসবের প্রথম দিন দুপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চক্ষু পরীক্ষা শিবিরটি পরিচালনা করে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডের মহাশক্তি অপটিক্যাল। আজ বাৎসরিক মহোৎসবের প্রথমদিন দুপুরে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, ব্লাড…

Read More

গোয়ালতোড়ে সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সফল রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছি রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ অমিত…

Read More

প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পৌঁছাতে এলআইসি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশনের উদ্যোগ, মোবাইল মেডিক্যাল ভ্যান প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসার বেহাল অবস্থার কথা মাথায় রেখে তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে একটি মোবাইল মেডিক্যাল ভ্যান দান করলেন এল আই সি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শৈবাল ভট্টাচার্য, ডেবরা ব্লকের চককুমার এসোসিয়েশন ফ্র সোশ্যাল সার্ভিস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক ত্রিদিব…

Read More

বর্ষপূর্তির আনন্দে মানবিক উদ্যোগ: ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে চোখ পরীক্ষা শিবির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলের ৭৬ তম বর্ষপূর্তি উৎসব ওবিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গনে। এদিনের ওই চক্ষু পরীক্ষা শিবিরে অভিভাবক এবং সাধারণ জনগণও চক্ষু পরীক্ষা করান। জানা গিয়েছে, দুদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রদর্শিত বিভিন্ন সংগীত নিত্য এবং আবৃত্তি প্রতিযোগিতা এছাড়াও রয়েছে একটি প্রদর্শনী। উপস্থিত ছিলেন ফালাকাটা পুরসভার…

Read More

প্লাটিনাম জয়ন্তিতে মানবিক উদ্যোগ, চন্দ্রকোনারোড সারদাময়ী স্কুলে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। ডঃ আশীষ কুমার বসু তত্ত্বাবধানে পরীক্ষা হয়,এইদিন এই ক্যাম্পে ৬০ জন সাধারণ মানুষ বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা করান বলে বিদ্যালয় তরফে জানানো হয়েছে। পাশাপাশি…

Read More

টাওয়ার দুর্ঘটনায় পঙ্গু পরিযায়ী শ্রমিক, সাহায্যের আবেদন পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক আব্দুল বারিক আজ কার্যত শয্যাশায়ী। জীবিকার তাগিদে ভিনরাজ্যে টাওয়ারের কাজে গিয়েছিলেন তিনি। কাজের সময় দুর্ঘটনাবশত টাওয়ার থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেই দুর্ঘটনায় তাঁর দুটো পা সম্পূর্ণভাবে বিকল হয়ে যায়। দুর্ঘটনার পর কেটে গেছে প্রায় দেড় বছর। এই দীর্ঘ সময় ধরে…

Read More

মোবাইল ভ্যানেই উন্নত চিকিৎসা—বামুনপুকুরে সকাল থেকে ভিড় সাধারণ মানুষের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যজুড়ে চলছেআজ ১৬ই ডিসেম্বর, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালপাড়া গ্রাম পঞ্চায়েতের বামুনপুকুর গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের পরিষেবা চালু রয়েছে।সকাল থেকেই উন্নত সরকারি চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে ভিড় জমিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চালু করেছেন…

Read More

জন্মগত জটিলতায় আক্রান্ত সদ্যোজাতকে হাসপাতালে পৌঁছে দিলেন শুভব্রত দে, বহন করবেন চিকিৎসার খরচ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ১৫ দিনের একটি নিষ্পাপ শিশুর জন্মের পর থেকেই শুরু হয়েছে জীবন-মরণ লড়াই। জন্মগত গুরুতর শারীরিক জটিলতায় শিশুটির খাদ্যথলি পেটের বাইরে অবস্থান করায় অসহায় হয়ে পড়েছিল পরিবারটি। চোখের জল আর বুকভরা দুশ্চিন্তা নিয়েই দিন কাটছিল বাবা-মায়ের। এই হৃদয়বিদারক খবর জানতে পেরেই আর এক মুহূর্ত দেরি করেননি আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শুভব্রত…

Read More

প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পৌঁছাতে বালুরঘাট ব্লকে চালু দুয়ারে ডাক্তার কর্মসূচি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাত:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যন্ত এলাকার চিকিৎসার পরিষেবা পৌঁছে দিতে শুরু করেছেন দুয়ারে ডাক্তার পরিষেবা। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত শরণ গ্রাম এলাকা থেকে শুরু হলো বালুরঘাট ব্লক ভিত্তিক দুয়ারে ডাক্তার পরিষেবা। মঙ্গলবার এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী,…

Read More