রক্তের সংকটে স্বেচ্ছায় ইনহাউস রক্তদান, উদ্যোগে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বর্তমানে চরম শৈত্যপ্রবাহ চলছে। এমতাবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে ও গঙ্গারামপুর ব্লাড সেন্টারে চরম রক্তের সংকট দেখা দিয়েছে। বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ৫ই জানুয়ারী সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে একটি স্বেচ্ছায় ইনহাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়।…

