কুবাই নদীতে বাঁশের সাঁকো, বর্ষায় দুর্ভোগ কমাতে কেশপুর প্রশাসনের উদ্যোগ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার আখমুড়া এলাকায় এক নম্বর এবং দু’নম্বর অঞ্চলের মাঝে কুবাই নদীর উপর সাধারণ মানুষের পারাপারের জন্য প্রশাসনের উদ্যোগে তৈরি করা হলো অস্থায়ীভাবে বাঁশের সাঁকো, শনিবার যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কেশপুর BDO শেখ মাসুদ করিম,আনন্দপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী তন্ময়…

