চোখের সামনে গঙ্গায় বিলীন আস্থার প্রতীক, প্রাচীন শিব মন্দির হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার ভয়াবহ ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেল দেড়শো বছরের এক প্রাচীন শিব মন্দির। রবিবার মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই চরম বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের চোখের সামনেই আস্ত মন্দিরটি হুড়মুড়িয়ে গঙ্গার প্রবল স্রোতে বিলীন হয়ে যায়।বিগত বেশ কিছুদিন ধরেই মহানন্দটোলা পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামতলা সহ সংলগ্ন এলাকাগুলিতে গঙ্গার তীব্র…

