কালিয়াচক থেকে কোচবিহারে পাচারের ছক, ৪০৪ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত যুবক।
নিজস্ব সংবাদদাতা, মালদা, ৪ অগাস্ট:—- পাচারের আগেই ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেফতার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতকে আজ ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।ধৃতের নাম জসিমুদ্দিন শেখ (২১)। বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায়। জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, তত্ত্বের ভিত্তিতে আজ সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির…

