মালদায় আজ ভোট গণনা, কড়া নিরাপত্তায় দুই কেন্দ্র।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — — আজ ভোট গণনা। রাজ্যের ২৯৩ টি আসনের পাশাপাশি মালদাহের বারোটি বিধানসভা আসনেরও আজ ভোট গণনা। মালদা কলেজ এবং মালদা পলিটেকনিক কলেজ এই দুই কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। জানা গেছে প্রতি ঘরে ১৪ টা করে টেবিল থাকবে। ১৬ থেকে ২২ রাউন্ড পর্যন্ত গণনা হবে। ৫০০ মিটারের মধ্যে…

Read More

ফলের আগে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা, কালচিনিতে বিজেপি প্রার্থী বিশাল লামা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আজ বিধানসভা নির্বাচনের ফলাফল। তার পূর্বে আজ বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা। এদিন সকালে পরিবারের সদস্য ও কর্মী সমর্থকদের নিয়ে ভাটপাড়া গুম্ফা বৌদ্ধমন্দিরে প্রার্থনায় অংশগ্রহণ করলেন বিজেপি প্রার্থী বিশাল লামা।

Read More

আলিপুরদুয়ারে শেল্টার হোমে আর্থিক সংকট, সাহায্যের আবেদন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের ডিমডিমা এলাকার ‘হ্যাভেন শেল্টার হোম’ বহুদিন ধরেই নিরাশ্রয় ও মানসিক ভারসাম্যহীন মানুষের শেষ ভরসা। কিন্তু মানবিক এই উদ্যোগ আজ চরম আর্থিক সংকটের মুখে। বর্তমানে প্রায় ৭৫ জন আবাসিকের দায়িত্ব সামলাতে গিয়ে খাদ্য ও চিকিৎসা পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে। ওই শেল্টার হোমের কর্ণধার সাজু তালুকদার জানান, অনেক…

Read More

ফলের আগে মহাকালবাড়িতে পুজো বিজেপি প্রার্থী দীপক বর্মনের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই বিধানসভা ভোটের ফলাফল।রবিবার সকালে মন্দিরে পুজো দিলেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। এদিন তিনি ফালাকাটাবাসী তথা সকল পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনায় ফালাকাটার ঐতিহ্যবাহী মহাকালবাড়ি মন্দিরে পূজা দেন।

Read More

মালদায় গণনার আগে কড়া নিরাপত্তা, স্ট্রং রুমে ইভিএম সংরক্ষণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদহে বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও গণনা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলার ১২টি আসনের ইভিএম রাখা হয়েছে দুইটি স্ট্রং রুমে—মালদা কলেজে ৫টি এবং মালদা পলিটেকনিক কলেজে ৭টি বিধানসভার মেশিন সংরক্ষিত। ভোটগ্রহণ শেষে ইভিএম সিল করে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ…

Read More

মালদায় শান্তিপূর্ণ ভোটকে কুর্নিশ, বিজেপি যুব মোর্চার কর্মসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- নজরকাড়া ভোটের হার এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে কুর্নিশ জানিয়ে রবিবার সন্ধ্যায় মালদার ফোয়ারা মোড়ে বিজেপির যুব মোর্চার উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংলিশবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। তিনি বলেন,গণতন্ত্রের গণদেবতা হলেন সাধারণ মানুষ। এবারের নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছেন। এই শান্তিপূর্ণ ও সুস্থ…

Read More

কালিয়াচকে এনআইএ নোটিসে তোলপাড়, তৃণমূলের একাধিক নেতা তলব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—– এনআইএ-র নোটিস ঘিরে তোলপাড় মালদার কালিয়াচক এলাকা। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। নোটিস দেওয়া হয়েছে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহঃ সরিউল সহ আরও কয়েকজন নেতাকে।সূত্রের…

Read More

মালদায় গণনার আগে কড়া নিরাপত্তা, সাহাপুরে রুট মার্চ পুলিশ-সেনার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভোট পর্ব মিটতেই আগামী সোমবারের গণনাকে সামনে রেখে জেলাজুড়ে সতর্ক প্রশাসন। কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।তারই অংশ হিসেবে রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুট মার্চ অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনীর জওয়ানরা এলাকাজুড়ে টহল দিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার…

Read More

ফল ঘোষণার আগে হবিবপুরে মন্দিরে মন্দিরে পুজো বিজেপি প্রার্থী জুয়েল মুর্মুর।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাত পেরোলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২৯৩ টা আসনের ফল ঘোষণা। সেই পরিপেক্ষিতে রবিবার সকালে থেকে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু হবিবপুর বিধানসভার বিভিন্ন মন্দিরের পূজা দিয়ে ঠাকুরে পূজা অর্চনা করে আশাবাদ নিলেন প্রার্থী । রবিবার সাত সকালে হবিবপুর বিধানসভার প্রথমে ঐতিহ্যবাহী শিবডাঙ্গী তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেন, পরে মন্ডল ২ পাকুয়াহাট…

Read More

বালুরঘাটে গণনার আগে মন্দিরে পুজো বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন ৩৯ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য…

Read More