শালবনীতে পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ঘেরাও, দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ডাঙ্গরপাড়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য নিবেদিতা মাইতির বাড়িতে ঘেরাও করলেন গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে গ্রামের মহিলারা নিবেদিতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, একাধিক অনিয়ম,দুর্নীতি, স্বজন পোষণ,কাটমানি খাওয়ার ঘটনায় অভিযুক্ত নিবেদিতা মাইতি। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা যেগুলো নিবেদিতা মাইতির হাত দিয়ে খরচ হয়েছে সেইগুলোর…

