শালবনীতে পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি ঘেরাও, দুর্নীতির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ডাঙ্গরপাড়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য নিবেদিতা মাইতির বাড়িতে ঘেরাও করলেন গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে গ্রামের মহিলারা নিবেদিতার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, একাধিক অনিয়ম,দুর্নীতি, স্বজন পোষণ,কাটমানি খাওয়ার ঘটনায় অভিযুক্ত নিবেদিতা মাইতি। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা যেগুলো নিবেদিতা মাইতির হাত দিয়ে খরচ হয়েছে সেইগুলোর হিসাব চান গ্রামবাসীরা।
রাজ্যে পালাবদল হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। বিভিন্ন জায়গায় বাসিন্দারা তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। সালবনি ব্লক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার শালবনী পঞ্চায়েত সমিতির সদস্য নিবেদিতা মাইতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। ইতিমধ্যেই শালবনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করেন পঞ্চায়েত সমিতির সদস্য নিবেদিতা মাইতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *