গৌরব গুইন মেমোরিয়াল কলেজে ৩ দিনের জনকল্যাণ শিবির, মিলবে যুবশক্তি থেকে বার্ধক্য ভাতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালাবদলের পর সাধারণ মানুষের সুবিধার্থে সোমবার থেকে শুরু হল জনকল্যাণ শিবির। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে তিন দিন ধরে চলবে এই শিবির। এই শিবিরের মধ্য দিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা যেমন যুব…

Read More

ব্লাড ব্যাংকের ভাঁড়ার ভরাতে ডুকিতে স্বেচ্ছাসেবীদের রক্তদান শিবিরে উৎসাহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ি এলাকায় অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং আমরা সবাই ক্লাব সংগঠনের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন…

Read More

বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে সরকারি ত্রিপল-কম্বল বোঝাই ৩ ম্যাটাডোর আটক, সারেঙ্গায় তুমুল বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :- ঘটনাটি ঘটে শুক্রবার সকাল বেলায়, সাঁকরাইল এর সারেঙ্গায়। সকালবেলায় তিনটি ম্যাটাডোর গাড়িতে করে যখন প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি সারেঙ্গায় তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তিনটি ম্যাটাডোর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সাঁকরাইল দরগা তলায়। তাদের অভিযোগ গ্রামের গরীব মানুষদের…

Read More

আবর্জনা পরিষ্কারে ‘সস্তার রাজনীতি’ বিজেপির—তোপ বানুপুর পঞ্চায়েতের উপ-প্রধান রাজকুমার গুপ্তার।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সাঁকরাইল বিধানসভার বানুপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১২ এর মধ্যে সাতটি তৃণমূলের চারটি বিজেপির। ১ নম্বর পঞ্চায়েতে আবর্জনা ফেলার জায়গার না থাকায় আবর্জনা ফেলা নিয়ে এলাকাবাসীর সমস্যা দীর্ঘদিনের। বানুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে ‘সস্তার রাজনীতি’ এবং ‘মিথ্যা প্রচার’-এর…

Read More

“প্রাইজ রিভার্স গ্যাং”: উপহার ফেরানো নিয়ে কাকলির ছেলেকে বিঁধলেন দিলীপ ঘোষ।

এতদিন কোর্টের কোনো নির্দেশ উনি মানেন নি। এখন বাঁচার জন্য কোর্টে যাচ্ছেন : দিলীপ ঘোষ। ১) বারবার সিআইডি তদন্তে অসহযোগিতা ভাইপোর। এতদিন কোর্টের কোনো নির্দেশ উনি মানেন নি। এখন বাঁচার জন্য কোর্টে যাচ্ছেন। ওনাকে হয়তো সাময়িক রক্ষাকবচ দিয়েছে। তদন্তে অসহযোগিতা করলে কোর্ট আপনাকে রেয়াত করবে না। আগেও বহুবার কেউ হাসপাতালে ভর্তি হয়েছে। অভিষেক তো নিজে…

Read More

রাজ্যে পালাবদলের পর চন্দ্রকোনারোডে বিশ্ব বাংলা লোগো অপসারণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালা বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিগত সরকারের লোগো সরিয়ে ফেলছে BJP। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বিগত সরকারের আমলে লাগানো বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলল বিজেপি নেতৃত্ব। এরপর সেই লোগো রাখা হল আবর্জনা স্তূপে। এইদিন আমাদের ক্যামেরায় এমনই চিত্র উঠে এলো। এই…

Read More

জ্বালানির মূল্যবৃদ্ধি ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে কেশপুরে বামেদের শক্তি প্রদর্শন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির পাশাপাশি রাজ্যজুড়ে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে মহা মিছিল করলো সিপিআইএম নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন এই মহা মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়,রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা…

Read More

গ্রীষ্মে রক্তের সংকট মোকাবিলায় হ য ব র ল সোসাইটির উদ্যোগে বৃহৎ রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে হ য ব র ল সোসাইটি চন্দ্রকোনারোড ইউনিটের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৮১…

Read More

মাছ ধরা নিয়ে ঝামেলা, কয়েক দিনের মধ্যেই খুন! চাঞ্চল্য জয়নগরের তাজপুরে।

জয়নগর, নিজস্ব সংবাদদাতা:- জয়নগর থানার অন্তর্গত বহরু অঞ্চলের তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা দুধকুমার বৈদ্যর সাথে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল তার কাকার ছেলে নিমাই বৈদ্যের। গত রবিবার সেই পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। অভিযোগ তারপর থেকেই দুধকুমার ও নিমাই এর মধ্যে বাকবিতণ্ডা বাড়তে থাকে। দুধকুমার মাছের…

Read More

নাগরিক পরিষেবা নয়, অফিসেই নেশার আসর! ছাতনার প্রধানকে ঘিরে বিতর্ক।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত অফিসেই নেশায় চুর প্রধান! নাগরিক পরিষেবা দেওয়া তো দূর-অস্ত, নিজের চেয়ারে বসার মতো অবস্থাও নেই তাঁর। এক পর্যায়ে বেহুঁশ হয়ে লুটিয়ে পড়েন মেঝেতে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁকুড়ার ছাতনায়। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়।

Read More