মানবিকতার বার্তা ও বিজ্ঞানচর্চার স্মরণ—নয়াবসত বিদ্যালয়ে একসঙ্গে দুই কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি তিন মহাঋষির আবক্ষ মূর্তি উন্মোচন—একসঙ্গে দুই কর্মসূচির সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় তিন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানীর আবক্ষ মূর্তি।…

Read More

মামলার জট কাটাতে বড় সাফল্য, জাতীয় লোক আদালতে নিষ্পত্তি ৪৪৫৭টি মামলা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো জেলার তৃতীয় জাতীয় লোক আদালত। এদিন লোক আদালতের শুভ সূচনা করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক মানষরঞ্জন সান্যাল।জেলা সদর আদালত ছাড়াও ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও দাঁতন আদালতে মোট ১৭টি বেঞ্চে এই লোক আদালতের শুনানি হয়। ব্যাংক ঋণ, পথ দুর্ঘটনা, দেওয়ানি ও…

Read More

এক নথিতে একাধিক সিম! গড়বেতায় জালিয়াতি চক্রে আরও এক গ্রেফতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় মোবাইল সিম জালিয়াতি ও পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গড়বেতার ধাদিকা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে বৃহস্পতিবার গড়বেতা এলাকা থেকে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে উঠে আসে আরও এক ব্যক্তির নাম। এরপরই…

Read More

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের ৮ দিনের CID হেফাজত, আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনি জমি কেলেঙ্কারি মামলায় বড়সড় পদক্ষেপ সিআইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতে পাঠাল মেদিনীপুর আদালত। বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করেছিল সিআইডি। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হয়। সুমিত রায়কে আদালতে তোলার সময় মেদিনীপুর আদালত চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। সিআইডি এবং পুলিশের কড়া…

Read More

টাইব্রেকারে নাড়াজোলকে হারিয়ে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ, মহিলা ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ মহিলা ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য গড়বেতা কলেজের। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী ট্রফি ঘরে তুলল গড়বেতা কলেজের মহিলা ফুটবল দল। ফাইনালে নাড়াজোল কলেজের বিরুদ্ধে নির্ধারিত সময়ের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ গোলে নাড়াজোল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গড়বেতা কলেজ। শুরু থেকেই প্রতিযোগিতায় দাপট…

Read More

একদিনের ব্যবধানে ফের নাবালিকার সন্তান প্রসবের অভিযোগে গ্রেফতার, চন্দ্রকোনারোডে শোরগোল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। ১৮ বছরের নিচে এক কিশোরীর সন্তান প্রসবের অভিযোগে এবার গ্রেফতার করা হল সন্তানের বাবাকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার ১৫ বছরের এক নাবালিকা সন্তানের জন্ম দেয়। বিষয়টি নজরে আসতেই…

Read More

অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায় গ্রেফতার, শালবনী জমি মামলায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি জালিয়াতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে। সুমিত রায়কে আদালতে পেশ করার আগে মেদিনীপুর আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।…

Read More

নিকাশি, বর্জ্য সংগ্রহ ও পানীয় জল নিয়ে একাধিক অভিযোগ, মেদিনীপুর পৌরসভার কাছে রিপোর্ট চাইল রাজ্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের প্রশ্নের মুখে মেদিনীপুর পৌরসভার পরিষেবা। শহরের নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জল সরবরাহ, বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে অস্থায়ী কর্মী নিয়োগ এবং আর্থিক অনিয়ম—একাধিক অভিযোগকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসল রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। মাত্র পাঁচ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে মেদিনীপুর পৌরসভাকে চিঠি পাঠিয়েছে রাজ্য দপ্তর। জানা গিয়েছে,…

Read More

বিধায়িকার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় অভিযোগ, ED-CBI দফতরে বিজেপি কর্মী।

নিজস্ব সংবাদদাতা হাওড়া: – সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে ইডি দপ্তরে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী । সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে অভিযোগ উঠল। ঘুরপথে মেয়ের নামে একাধিক জায়গায় জমি কেনার অভিযোগে কলকাতার ইডি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী সূত্রে জানা গেছে, বিধায়িকা প্রিয়া পাল তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় একাধিক জমি ও সম্পত্তি রয়েছে।…

Read More

পানের বরজে বস্ত্রহীন অবস্থায় মহিলার দেহ, হাত-পা-মুখ বাঁধা—ময়নায় রহস্য ঘনীভূত।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পানের বরজ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী, বয়স আনুমানিক ৪৭ বছর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। বুধবার সাতসকালে এলাকার বাসিন্দা অরূপ জানা…

Read More