এক নথিতে একাধিক সিম! গড়বেতায় জালিয়াতি চক্রে আরও এক গ্রেফতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় মোবাইল সিম জালিয়াতি ও পাচারের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গড়বেতার ধাদিকা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে বৃহস্পতিবার গড়বেতা এলাকা থেকে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তে উঠে আসে আরও এক ব্যক্তির নাম। এরপরই শনিবার ধাদিকা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, একজন ব্যক্তির পরিচয়পত্র ও নথি ব্যবহার করে একাধিক মোবাইল সিম তোলা হতো। পরে সেই সিমগুলি বেআইনিভাবে অন্যত্র পাচার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এই সিম জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা এই সিমগুলি কোথায় এবং কী উদ্দেশ্যে পাচার করা হতো—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে বলেও তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *