মেছেদা স্টেশনে নবান্ন অভিযানে আগত আন্দোলনকারীদের হাতে রাখি ও মিষ্টি মুখ।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নবান্ন অভিযানে অংশ নিতে আগত আন্দোলনকারীদের জন্য পূর্ব মেদিনীপুরের মেছেদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চালু হলো সহায়তা কেন্দ্র। এই কেন্দ্র থেকে আন্দোলনকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চিড়াভাজার প্যাকেট, পানীয় জলের বোতল, রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা, পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে ট্রেনে তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের…

