সবুজায়নের বার্তা, কুইকোটার জাহের স্থানে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বৃক্ষরোপণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন ধরে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জাহের স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন জাহের স্থানে মূলত শাল গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন…

Read More

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পাঁচ অবৈধ মদের দোকান, মেদিনীপুরে প্রশাসনের কড়া পদক্ষেপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর স্টেশন সংলগ্ন হামালপাড়ায় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো পাঁচটি অবৈধ মদের দোকান। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাঁচ-ছয়টি অবৈধ মদের দোকানে মদের কারবার চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে দোকানগুলির ছাউনি ও কাঠামো গুঁড়িয়ে দেয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত ওই দোকানগুলিতে…

Read More

শিক্ষাঙ্গনে হিংসার প্রতিবাদ, মেদিনীপুরে নাগরিক মিছিলে মহম্মদ সেলিম-সহ বাম নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এবং বাংলার শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতা রক্ষার দাবিতে মেদিনীপুর শহরে নাগরিক মিছিল অনুষ্ঠিত হলো। শনিবার বিকেলে মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই নাগরিক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বামপন্থী নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্প্রতি যাদবপুর…

Read More

মেদিনীপুরের হোটেল-শপিংমলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, একাধিক হোটেল সিজের নির্দেশ অগ্নিমিত্রার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একাধিক হোটেল ও শপিংমলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার মেদিনীপুর শহরের বেশ কয়েকটি হোটেল ও শপিংমলে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। মন্ত্রীর অভিযোগ, বেশ কিছু জায়গায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা তো নেইই, এমনকি অগ্নিকাণ্ডের সময়…

Read More

‘যোগ্যদের না দিয়ে অযোগ্যদের দেওয়া হচ্ছে’, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে যোগ্য মহিলাদের বঞ্চিত করার অভিযোগ ঘিরে মেদিনীপুরে সরব হলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনের দপ্তরে জেলার বিভিন্ন পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, বিধায়ক শংকর গুছাইত,…

Read More

যাদবপুরের পর এবার মেদিনীপুর কলেজে SFI-ABVP হাতাহাতি, আহত বেশ কয়েকজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের রেশ এবার এসে পড়ল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজে। শুক্রবার যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে কলেজ চত্বরেই এসএফআই ও এবিভিপির সদস্য-সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ,…

Read More

টানা বৃষ্টিতে জলমগ্ন কেশপুরের বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি ভেঙে দুর্ভোগে বহু পরিবার।

Lপশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের একাধিক গ্রাম। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের বাগপোতা, গোবিন্দপুর, কদমপাট-সহ একাধিক গ্রামের মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে বেশ কয়েকটি মাটির বাড়ি…

Read More

ত্রাণশিবির থেকে বাড়ি ফিরছেন অনেকে, তবুও জলের তলায় বিস্তীর্ণ এলাকা—বাড়ছে ফসলহানির আশঙ্কা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং, নারায়ণগড়, মোহনপুর, দাঁতন ব্লক এবং কেশিয়াড়ির কিছু অংশ এখনও জলমগ্ন। বিশেষ করে কেলেঘাই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জেলার জেলাশাসক বিজন কৃষ্ণ জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনপুর ও সবং ব্লক। দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩০টি সরকারি ত্রাণশিবির…

Read More

রাখি বন্ধন ও মানববন্ধনে সম্প্রীতির বার্তা, মেদিনীপুরে পালিত হল ফ্রেন্ডশিপ ডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পালিত হল ফ্রেন্ডশিপ ডে। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রাখি বন্ধন ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে শহরের বহু মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে…

Read More

দেউলডাঙার রাস্তায় হেঁটে বেড়াল ‘রামলাল’, সেলফি ও খাবার দিতে ভিড়; নিরাপদ দূরত্বের আবেদন।

Lপশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকালেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙা এলাকায় জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে পরিচিত বন্য হাতি ‘রামলাল’। গ্রামের রাস্তায় ধীরগতিতে হেঁটে বেড়াতে থাকা হাতিটিকে দেখতে ভিড় জমান বহু মানুষ।গ্রামবাসীদের কেউ কেক, পাউরুটি, কলা ও কাঁঠাল ছুড়ে দিতে থাকেন, আবার কেউ মোবাইলে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে এত…

Read More