১ আগস্ট থেকে পশ্চিম মেদিনীপুরে শুরু ২০২৭ সালের জনগণনা, এবার অনলাইনেই নিজেই জমা দিতে পারবেন তথ্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার থেকে সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও শুরু হচ্ছে ২০২৭ সালের জনগণনার কাজ। এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে। ফলে নাগরিকরা চাইলে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। এরপর গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন…

Read More

সাত সমুদ্র জয়ের স্বপ্নে আফরিন, ক্যাটলিনা চ্যানেল অভিযানের প্রস্তুতিতে জোর কদমে অনুশীলন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ের সাফল্যের পর এবার বিশ্বের অন্যতম কঠিন ওপেন-ওয়াটার সাঁতারের চ্যালেঞ্জ ক্যাটলিনা চ্যানেল জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবি। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে তিনি এই ঐতিহাসিক সাঁতার অভিযান শুরু করবেন।আফরিন এর আগে ২৯ জুলাই, ২০২৫ ইংলিশ…

Read More

ব্রিটিশ আমলের নাম বদলের দাবি, হেস্টিংস হাউসের নতুন নাম হোক ‘শহীদ ক্ষুদিরাম বসু ভবন’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী জেলা শাসকের সরকারি বাংলো ‘হেস্টিংস হাউস’–এর নাম পরিবর্তনের দাবিতে জেলা শাসকের কাছে আবেদন জানালেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। মঙ্গলবার জেলা শাসকের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি ভবনটির নাম পরিবর্তন করে ‘শহীদ ক্ষুদিরাম বসু ভবন’ রাখার প্রস্তাব দেন। মেদিনীপুর শহরে জেলা শাসকের কার্যালয়ের পাশেই অবস্থিত এই…

Read More

কংগ্রেসের সাংগঠনিক রদবদল,জেলার সমস্ত ব্লক ও টাউনের বদল সভাপতি ও কার্যকরী সভাপতি।

পশ্চিমে মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে জাতীয় কংগ্রেস। দলীয় সূত্রে খবর,জেলার সমস্ত ব্লক ও টাউনের কংগ্রেস কমিটিতে সভাপতি ও কার্যকরী সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে।জানা গিয়েছে, সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তৃণমূল স্তরে দলীয় কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে…

Read More

ভাইরাল পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ, মেদিনীপুরে থানার দ্বারস্থ বিজেপি নেত্রী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী হলেন মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি নেত্রী বিথীকা দাস। জানা গিয়েছে, গত ২৫ জুলাই কলকাতায় বামেদের একটি বিক্ষোভ কর্মসূচির সময় তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

Read More

কার্গিল বিজয় দিবসে বীর সেনানির আবেগঘন স্মৃতিচারণ, মেদিনীপুরের অনুপম সিংহের কণ্ঠে দেশপ্রেমের বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৬ জুলাই— ভারতের সামরিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশ প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক বিজয়ের স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। এই দিনটি শুধু বিজয়ের নয়, দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদান দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন বলেই মনে করেন কার্গিল যুদ্ধের সৈনিক, পশ্চিম মেদিনীপুরের…

Read More

যানজট কমাতে মেদিনীপুর শহরে উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হলো অবৈধ দোকান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের দখলমুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে। রবিবার শহরের এলআইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে থাকা একাধিক দোকানে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় দশ দিন আগেই সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ দিয়ে স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নোটিশ…

Read More

রক্তদানের মাধ্যমে সমাজসেবার বার্তা, AIDYO-র বর্ষপূর্তি উদযাপনে মেদিনীপুরে যুবকদের উৎসাহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যুব সংগঠন AIDYO-র ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর ইউনিটের উদ্যোগে রেডক্রস সোসাইটি হলে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর ধরে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তের সংকট মোকাবিলায় এই রক্তদান শিবিরের আয়োজন…

Read More

দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে মেদিনীপুরে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব পড়ুয়ারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য ও ছাত্রছাত্রীরা। শুক্রবার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি…

Read More

‘র‍্যাগিংয়ে জিরো টলারেন্স’—বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও পুলিশ সুপারের সচেতনতার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার-এর উদ্যোগে বৃহস্পতিবার বি. এন. সাসমল হলে “নারী সুরক্ষা, ভয়হীন ক্যাম্পাস ও র‍্যাগিং বিরোধী ব্যবস্থা” বিষয়ক একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া…

Read More