রাখি বন্ধন ও মানববন্ধনে সম্প্রীতির বার্তা, মেদিনীপুরে পালিত হল ফ্রেন্ডশিপ ডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পালিত হল ফ্রেন্ডশিপ ডে। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রাখি বন্ধন ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে শহরের বহু মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তির পাশাপাশি বন্ধুত্বের গুরুত্ব এবং সামাজিক ঐক্যের উপর বিভিন্ন বক্তৃতাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী একে অপরের হাত ধরে মানববন্ধনে সামিল হন। সম্প্রীতি, ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দিয়েই এবারের ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা হয় মেদিনীপুর শহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *