দক্ষিণ দিনাজপুরে বিএসএফের মানবিক উদ্যোগ, পড়ুয়াদের জন্য কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এলো বিএসএফ। এলাকার স্কুল গুলির পড়ুয়ারাদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। বিএসএফ’এর ১২৩ নং ব্যাটেলীয়নের প্রচেষ্টায় ভারত বাংলাদেশ সীমান্তের সোনাপাড়া বিওপিতে বৃহস্পতিবার এমনই এক কেন্দ্রের উদ্বোধন করলেন বিএসএফ’এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দীনেশ কুমার। উপস্থিত ছিলেন ব্যাটেলীয়নের কমান্ডিং অফিসার গুরমিত সিং ও…

