স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার, বিকৃত সহবাস, যৌন নির্যাতন, প্রতিদিন চলতে মারধোর, পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নির্যাতিতার মা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-স্ত্রীর ওপর স্বামীর পাশবিক অত্যাচার। বিকৃত সহবাস। যৌন নির্যাতন। প্রতিদিন চলতে মারধোর। স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল। আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নির্যাতিতার মা। এই ঘটনা রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা।…

Read More

বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের পোস্টার পড়ে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার পর এবার বালুরঘাটে পড়লো তৃণমূলের পোস্টার। বুধবার রাতে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার পড়ে। তবে বালুরঘাটে পড়া পোস্টারে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির নাম ও ছবি দুই রয়েছে। যেখানে লেখা আছে দক্ষিণ দিনাজপুর জেলার অভিষেকদার নেতৃত্বেই সর্বধিনায়িকা দিদির লবি করি। কোন নেতার তাবেদারি নয়। সৌজন্যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব…

Read More

মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক বেসরকারি হোটেলে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা-‌ডিজিট্যাল ফাউন্ডেশন-‌এর উদ্যোগে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক বেসরকারি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের সরকারির আধিকারিকরা হাজির থেকে মহিলা হস্তশিল্পীদের এদিন উৎসাহিত করেন। সরকারিভাবে কী কী প্রকল্প রয়েছে, তার জন কীভাবে ঋণের ব্যবস্থা করা যায়, উৎপাদিত সামগ্রীর…

Read More

সীমান্তে বিএসএফ জওয়ানকে আক্রমণের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে এক বছর ১০ মাসের কারাদণ্ডের নির্দেশ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কুশমন্ডি সীমান্তে বিএসএফ জওয়ানকে আক্রমণের অভিযোগে অভিযুক্ত ইয়াসিন আলীকে দোষী সাব্যস্ত করে এক বছর ১০ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বৃহস্পতিবার NDPS স্পেশাল কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ রায় ঘোষণা করেন। ২০২৩ সালের ২০ জুলাই রাতে দক্ষিণ দিনাজপুর জেলার খৈলতর BOP এলাকায় কর্তব্যরত বিএসএফ কনস্টেবল নুরবু শেরপার…

Read More

বালুরঘাটে নিমতলী শ্মশান বারুণী মেলা কমিটির আয়োজনে খিদিরপুর নিমতলীর বারুণী মেলার ঘাটে শ্রীশ্রী গঙ্গামাতার পূজা ও মেলা অনুষ্ঠিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২৭শে মার্চ বৃহস্পতিবার প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটে নিমতলী শ্মশান বারুণী মেলা কমিটির আয়োজনে খিদিরপুর নিমতলীর বারুণী মেলার ঘাটে শ্রীশ্রী গঙ্গামাতার পূজা ও মেলা অনুষ্ঠিত হলো। এই মেলায় গঙ্গামাতার পূজার পাশাপাশি শিব, কালী, বুড়ামা, মাশনা ও লালবাবা বা সন্ন্যাস ঠাকুরের পূজা অনুষ্ঠিত হলো। এইদিন সকাল থেকে ভক্তরা আত্রেয়ী নদীতে স্নান করে…

Read More

ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ফের মধ্যযুগীয় বর্বরতা ! ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়। ঘটনায় পুলিশ ওই গৃহবধুর পুত্রবধূ সহ তার এক আত্মীয় কে আটক করেছে পুলিশ। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর…

Read More

মানিকচকের নুরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এক পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহণ কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকের নুরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সাত সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মানিকচকের নুরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস…

Read More

বর্তমানে বোরো ধান চাষের মরশুম চলছে, তবে কৃষকেরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর অঞ্চলে কৃষকেরা বোরো ধান চাষ করার পাশাপাশি ভুট্টা চাষ করতে শুরু করেছেন। এবারই প্রথম এই সমস্ত কৃষকেরা ভুট্টা চাষ শুরু করেছেন বলে জানা গেছে। বর্তমানে বোরো ধান চাষের মরশুম চলছে। তবে কৃষকেরা এখন ধান চাষ করার বদলে ভুট্টা চাষ করতে বেশি উৎসাহিত হচ্ছেন। কারণ ভুট্টা চাষ করতে জল…

Read More

গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয়নি, চিন্তায় এলাকাবাসি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুখা মরশুম পেরোতে চললেও এখনও গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয়নি ৷ ফলে ঘুম ছুটেছে গঙ্গাপাড়ের মানুষজনের।কালীপুজোর পর থেকে বর্ষা শুরুর আগে পর্যন্ত শুখা মরশুম হিসাবে বিবেচিত হয় ৷ রতুয়া এক নম্বর ব্লকের গঙ্গা ভাঙন দুর্গত মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের মানুষজন অনেকদিন ধরেই দাবি জানাচ্ছেন, শুখা মরশুমে গঙ্গা ভাঙন রোধের কাজ…

Read More

কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন চা শ্রমিক , আজ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা আতঙ্কমুক্ত হলেন বাগানের শ্রমিকরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচায় বন্দি হল চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে। এদিন বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিষয়টি নজরে পড়ে। সংশ্লিষ্ট চা বাগানের ২ এস ৩ সেকশনের খাঁচাবন্দি হয় ওই…

Read More