কালিতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: চাকরি হারা শিক্ষকদের উপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও পথসভা বিজেপির। বৃহস্পতিবার কালিতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথী এলাকায় এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত,সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৬ হাজার শিক্ষকের…

Read More

বালুরঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় ডি ওয়াই এফ আই এক নম্বর লোকাল কমিটির উদ্দোগে বিক্ষোভ মিছিল হয়।

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট,১০ এপ্রিল – আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি আক্রমনের প্রতিবাদে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্র যুব সহ সাধারণ নাগরিকদের বিক্ষোভ মিছিল হলো দক্ষিণ দিনাজপুর জুড়ে। বালুরঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় ডি ওয়াই এফ আই এক নম্বর লোকাল কমিটির উদ্দোগে বিক্ষোভ মিছিল হয়। এদিন বালুরঘাটে স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল…

Read More

খড়্গপুরের প্রতিটা জায়গায় এসি লাগিয়ে অফিস তৈরি করেছে, সন্ধ্যাবেলা করে ধান্দা হচ্ছে, তৃণমূল কে আক্রমণ দিলীপ ঘোষের।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — মালদায় এসে কি জানালেন দিলীপ ঘোষ খড়গ পুরে দিলীপ ঘোষের বাংলোতে নোটিশআমার বাংলো নয় রেলের বাংলো। যে তৃণমূলের নেতারা এটিকে ইস্যু করছে তারা খড়্গপুরের প্রতিটা জায়গায় এসি লাগিয়ে অফিস তৈরি করেছে। সন্ধ্যাবেলা করে ধান্দা হচ্ছে। তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। চাকরি বাতিল নিয়ে মন্তব্যষড়যন্ত্র করে ৮ হাজার লোকের কাছে টাকা নিয়ে…

Read More

একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বকেয়া পি এফ প্রদান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, গ্র্যাচুইটির টাকা প্রদান সহ একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান হয়ে তাসাটি চা বাগান হয়ে দলগাঁও চা বাগানে এসে পৌঁছায় পদযাত্রাটি। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিঞ্জ,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি…

Read More

বিজেপির সক্রিয় সদস্য কর্মশালা অনুষ্ঠিত হল ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার বিজেপির সক্রিয় সদস্য কর্মশালা অনুষ্ঠিত হল। এদিন ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ে। এদিন সকালে দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। ওই কর্মসুচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, জেলা সম্পাদক অঘোর রায় সহ অন্যরা।

Read More

বেপরোয়া দুই মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত চার যুবক।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বেপরোয়া দুই মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত চার যুবক। ঘটনাটি ঘটেছে কেনেল সাউথ রোডে খালের ধারে। রাত প্রায় এগারোটা চল্লিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শীদের দাবি শিয়ালদহর দিক থেকে চিংড়িঘাটার দিকে একটি কালো মোটরবাইকে তিনজন বাইক আরোহী যাদের মাথায় কোন হেলমেট ছিলনা তারা বেপরোয়া ভাবে চিংড়ি হাটার দিকে যাচ্ছিল অন্যদিকে চিংড়িঘাটা থেকে একটি…

Read More

ডুয়ার্স জুড়ে সকাল থেকেই মুখ ভার আকাশের, বজ্র বিদ্যুৎ সহ হয়ে চলেছে একনাগাড়ে বৃষ্টি,সাথে বইছে হাওয়াও।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নামলো তাপমাত্রার পারদ, ডুয়ার্স জুড়ে সকাল থেকেই মুখ ভার আকাশের। বজ্র বিদ্যুৎ সহ হয়ে চলেছে একনাগাড়ে বৃষ্টি,সাথে বইছে হাওয়াও।গরম থেকে স্বস্তি মেলায় খুশি সাধারণ মানুষ।এদিন সাধারণ মানুষ এক প্রকার ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরিয়েছে। স্বাভাবিক ভাবেই আবহাওয়ার এই ভোল বদলে অনেকটাই শীতের আমেজ ফিরে এসেছে বাংলায়।

Read More

মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আবারো প্রকাশ্যে দিবালোকে বালি চুরির ঘটনা মালদায়। মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি। সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা। ইতিমধ্যেই নদীবক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ,বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা সাংবাদিকদের হুমকি। একেই বোধহয়…

Read More

গ্যাস সিলিন্ডারে জল, বারবার জানানোর পরে ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল ড্রিষ্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল দল।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্যাস সিলিন্ডারে জল। বারবার জানানোর পরেও গ্রাহকদের উপেক্ষা করছিল ডিস্ট্রিবিউটর। অবশেষে বুধবার বালুরঘাট শহরে থাকা গ্যাস ডিস্ট্রিবিউটরের কার্যালয়ে হানা দিল ড্রিষ্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল নামে একটি বিশেষ দল। জেলা শাসকের নির্দেশে গঠিত এই দলে রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর, পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফুড সেপটি বিভাগ এবং লিগ্যাল…

Read More

অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির পৌর পরিষদীয় দলের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদার ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পৌরসভায় আন্দোলন। আন্দোলন করলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির পৌর পরিষদীয় দলের প্রতিনিধিরা। আন্দোলনে নেতৃত্ব দিলেন পৌরসভার বিজেপি দলের বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। এদিন তার নেতৃত্বেই বিজেপির ইংরেজবাজার উত্তর ও দক্ষিণ নগর মন্ডলের নেতাকর্মীরা ইংরেজবাজার পৌরসভায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একগুচ্ছ দাবীতে জোরদার বিক্ষোভ…

Read More