ডাকাতি করে এসে পুলিসের জালে, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুরে ডাকাতি করে এসে পুলিসের জালে পাকড়াও মালদার গাজোলের ৬ দুষ্কৃতী। ঘটনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম। বৃহস্পতিবার গভীর রাতে হরিরামপুর থানার হাসপাতাল মোড় এলাকায় রুটিন নাকা চেকিং চলাকালীন ধৃতদের গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ। এ নিয়ে শুক্রবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ…

