গোয়ালতোড়ের কুসুমাশুলী হিমঘরে মানবিক উদ্যোগ, ১০ মহিলা-সহ ৮০ জনের স্বেচ্ছায় রক্তদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কুসুমাশুলী হিমঘর প্রাঙ্গণে কুসুমাশুলী আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।
জানা গিয়েছে, শিবিরে ১০ জন মহিলা-সহ মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেকের হাতে ফুলের স্তবক তুলে দেন হিমঘরের মালিক নন্দলাল ঘোষ। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শম্ভুনাথ পাত্র-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের এই উদ্যোগে প্রশংসা করেছেন উপস্থিত সকলে। কুসুমাশুলী আলু ব্যবসায়ী সমিতির সদস্য প্রথিক কোলে জানান, ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণে আগামী দিনেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *