জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে শিক্ষকদের পরিচয়পত্র বিতরণ শুরু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার শিক্ষকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর বাস্তব চাহিদার স্বপ্ন পূরণ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয়া শ্রীমতি বাসন্তী বর্মনের হাত ধরে।উপকৃত জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ৯২৫৯ জন শিক্ষকের। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আর বাস্তব চাহিদা—এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে মানুষের প্রকৃত স্বপ্ন। অনেক সময় আমরা শুধু স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে…

Read More

মেধা বাছাই প্রক্রিয়ায় জেলায় একযোগে পরীক্ষা, ১০ দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুশিদাবাদ জেলার আটটি জায়গাতে অ্যাচিভারসাইড ইনস্টিটিউট পক্ষ থেকে টেস্ট পরীক্ষা নেওয়া হয়। আজকের পরীক্ষায় প্রায় ৮০০ মতন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে টেস্ট পরীক্ষায়। অ্যাচিভার সাইট ইনস্টিটিউতে ভর্তির জন্য মেধা ছাত্র-ছাত্রী বাছায়ের প্রক্রিয়া হিসাবে টেস্ট পরীক্ষার আয়োজন করে । মুর্শিদাবাদের আটটি বেসরকারি স্কুলে টেস্ট পরীক্ষা সম্পন্ন হল। পরীক্ষার সময়সীমা ছিল সকাল ১১ টা থেকে…

Read More

কালিয়াচক-এর বাসিন্দা সায়েদ শেখের উপর হামলার অভিযোগ, রাজনৈতিক তরজা তুঙ্গে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আবার আক্রান্ত পরিচয় শ্রমিক। এবার মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে মধ্য প্রদেশের সাগর জেলার শুরকি থানার সামনা পুর গ্রামে, আক্রান্ত হতে হলেও মালদার কালিয়াচকের বামুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা, সায়েদ শেখ কে। বর্তমানে তিনি বুন্ডলখণ্ড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত নয় দিন আগে তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। এস…

Read More

চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত-এ ৬০ হাজার টাকার কিস্তি ঘিরে বিতর্ক, উপপ্রধানের বিরুদ্ধে সরব উপভোক্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলা আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে দিয়ে একজনের টাকা অন্যজনের একাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব প্রকৃত উপভোক্তারা। অভিযোগ অস্বীকার উপ প্রধানের। মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর। ইংলিশবাজারের…

Read More

পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস-এর শিক্ষক সংগঠনের বৈঠক, বুথভিত্তিক সংগঠন মজবুত করার ডাক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হল। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল…

Read More

রবীন্দ্রভবনে সাংস্কৃতিক পরিবেশনা ও কৃতীদের সংবর্ধনায় মুখর মাতৃভাষা দিবস।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২১শে ফেব্রুয়ারি শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্রভবনে “টেক কেয়ার” সংস্থার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি চিকিৎসক ডা. পয়োধি ধরের আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী মানুষজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে “টেক কেয়ার” সংস্থার পক্ষ…

Read More

বালুরঘাট-এ প্রকাশিত কবি সূরজ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ ‘শূন্যতার চাই একটা ব্যাসার্ধ’।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে বালুরঘাটের বর্ণালী মঞ্চের “উত্তরের রোববার” উদ্যোগে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মানসিক স্বাস্থ্য ও কিশোর কিশোরীদের সমস্যা বিষয়ক একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যাক্তি, কবি – সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে হিলি ব্লকের তিওড়ের বিনশিরা গ্রামের…

Read More

রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সাদা তুলির টানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গ্রামবাংলার চিরাচরিত মঙ্গল রীতি আলপনাকে ঘিরে শনিবার যেন ফিরে এল হারানো দিনের আবহ। বালুরঘাট-এর রবীন্দ্র ভবন সংলগ্ন খোলা প্রাঙ্গণে আলপনা ও সরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল ‘আতস ও স্ব শিল্পী সংস্থা’। সকাল দশটা থেকে বিকেল চারটে— দিনভর সাদা রঙের তুলির টানে মাটির বুকে ফুটে উঠল শঙ্খ, পদ্ম, লক্ষ্মীপায়ের…

Read More

শোভাযাত্রা ও পুষ্পার্ঘ্যে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এ বছরও গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল। শনিবার সকাল ৯টায় গঙ্গারামপুর চৌপথিতে এদিনের কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড, দত্তপাড়া ও বসাকপাড়া মোড় ঘুরে পুনরায় চৌপথিতে এসে…

Read More

EXCLUSIVE: হরিশ্চন্দ্রপুর-এর বাংলা–বিহার নাকা পয়েন্টে শুধু সিভিক ভলেন্টিয়ার! নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বাংলা-বিহার নাকা চেক পয়েন্ট গুলিতে নিরাপত্তা এবং নজরদারির দায়িত্বে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররা।অবাধে চলছে মদ পাচার।বাড়ছে দুষ্কৃতী এবং সমাজবিরোধীদের আনাগোনা।বিঘ্নিত হচ্ছে এলাকার শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা। সাথে এলাকায় ছড়িয়ে পড়েছে ছেলে ধরা আতঙ্ক।ভোটের প্রাক্কালে পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন? টাকার বিনিময়ে সব হচ্ছে অভিযোগ বিজেপির। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব তৃণমূল। মালদা জেলা…

Read More