কোয়ার্টারের সামনে দুইজন বহিরাগত গেটের সামনে চিৎকার ও মারপিট করতে ই আতঙ্কিত হয়ে পড়ে ওই চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষ ও চিকিৎসক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ— এবার আতঙ্কে ডাক্তাররা মালদাহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামিণ হাসপাতালে আতঙ্কে দিন কাটাছেন চিকিৎসক।শনিবার ৯ঃ৫০ নাগাদ হঠাৎ বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক অমিত কুমার মন্ডল এর কোয়ার্টারের সামনে দুইজন বহিরাগত গেটের সামনে চিৎকার ও মারপিট করতে শুরু করে এতেই আতঙ্কিত হয়ে পড়ে ওই চিকিৎসকের স্ত্রী সুজাতা ঘোষ ও চিকিৎসক।এই ঘটনা দেখে ঘাবড়ে যান চিকিৎসক…

Read More

কুরবানির ইদ উপলক্ষে নমাজ পাঠ অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজারের কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- শনিবার পবিত্র ইদ-উল-আযহা অর্থাৎ কুরবানির ইদ উপলক্ষে নমাজ পাঠ অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজারের কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে। এলাকার কয়েকশো মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে একসঙ্গে ইদের নমাজ পাঠ করলেন কোতুয়ালির গণি পরিবারের সদস্য তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী। তারা গ্রামবাসীদের সঙ্গে ইদের নমাজ পাঠ করে…

Read More

কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে ইদের নমাজ পাঠ করলেন লক্ষাধিক নমাজি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— শনিবার সাড়ম্বরে ইদ-উল-আযহা অর্থাৎ কুরবানির ইদ পালিত হল মালদায়।দিনটি উপলক্ষে এদিন সকাল সকাল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে ইদের নমাজ পাঠ করলেন লক্ষাধিক নমাজি। সকলের সঙ্গে ইদের নমাজ পাঠ করলেন সুজাপুরের রিধায়ক আব্দুল গণি সাহেবও। সকলে মিলে বিশ্বশান্তির দোয়া প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লার নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে…

Read More

এক বৃদ্ধ’র গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে, অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ– পুরনো শত্রুতার জেরেআজ,কুরবানীর ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধ’র গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কি কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম বৃদ্ধ’র নাম…

Read More

মানিকচকের এনায়েতপুরের আকাশে উড়ল ড্রোন, নিচে চোখমুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে শতাধিক কৃষক।

মানিকচক, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের এনায়েতপুরের আকাশে উড়ল ড্রোন। নিচে চোখমুখে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে শতাধিক কৃষক। দীর্ঘদিন ধরে মাঠে নিজ হাতে কীটনাশক ছিটানো চাষিরা এবার দেখলেন, প্রযুক্তির নতুন পথ কেমন করে বদলে দিচ্ছে কৃষির পরিচিত দৃশ্য। ‘বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রা’-র অংশ হিসেবে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় আয়োজিত এই ড্রোন প্রদর্শনী যেন ভবিষ্যতের কৃষিকে এক মুহূর্তে…

Read More

এক যুবক তার দূসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হলেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সামসিতে। এক যুবক তার দূসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হলেন। আহত যুবকের নাম একরামুল হক (২৬), বাড়ি চাচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত মাসুম (২৮) খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দূসম্পর্কের মামাতো ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের…

Read More

মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের ৮১ নং জাতীয় সড়কের খেজুরিয়া মোড় এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা— ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের ৮১ নং জাতীয় সড়কের খেজুরিয়া মোড় এলাকায়। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম অতুল প্রসাদ সিংহ, বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি…

Read More

এবারে খোদ গ্রাম পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে‌ কেস তুলে নেওয়া এবং প্রাণে মারার হুমকির অভিযোগ নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ এক মহিলা সহ তার পরিবার।

নিজস্ব সংবাদদাতা, মালদা,কালিয়াচক: ফের বিপাকে তৃণমুল কংগ্রেস। এবারে খোদ গ্রাম পঞ্চায়েতের সদস্যর বিরুদ্ধে‌ কেস তুলে নেওয়া এবং প্রাণে মারার হুমকির অভিযোগ নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ এক মহিলা সহ তার পরিবার, বর্তমানে তারা কংগ্রেসের কর্মী হিসেবে পরিচত । ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার, রাজনগর কাঠালবাড়ি গ্রামের। অভিযোগ গত ১৪ই মে এলাকার এক মহিলার, মরিয়ম খাতুনের বিরুদ্ধে…

Read More

চুরির ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-গৃহস্থ বাড়ি ফাঁকা পে বিভিন্ন জিনিসপত্র, সোনাদানা ও নগদ টাকাকড়ি হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুটিপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর বাড়ি। তার বাড়ি সংলগ্ন এক গৃহস্থ বাড়িতেই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ি মালকিনের নাম সুমিতা…

Read More

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানাল মালদা জেলা প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, মালদা— আনন্দধারা প্রকল্পে লোন প্রদানের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে গত আর্থিক বছরে ভালো কাজ করেছে মালদা জেলা। তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের সংবর্ধনা জানাল মালদা জেলা প্রশাসন। এই উপলক্ষে মঙ্গলবার মালদা জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে মালদা কলেজ অডিটোরিয়ামে এক সংবধনা জ্ঞাপন…

Read More