মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের ৮১ নং জাতীয় সড়কের খেজুরিয়া মোড় এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা— ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের, বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের ৮১ নং জাতীয় সড়কের খেজুরিয়া মোড় এলাকায়। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম অতুল প্রসাদ সিংহ, বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ইলাম মালিবাড়ি এলাকায়। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে চাঁচল হাটে আসছিলেন বাজার করতে। জাতীয় সড়কের ধার বরাবর হাটছিলেন মাল বোঝায় ভর্তি একটি লরি ধাক্কা মারে। ট্রাকের চাকাই পিষ্ট হয়ে মৃত্যু হয় ৬০ ঊর্ধ্ব বৃদ্ধের। এরপর স্থানীয়রা ছুটে এসে দেখেন বৃদ্ধ ঘটনাস্থলে মারা গিয়েছে। বুধবার হাটের দিন ব্যস্ততম রাস্তা, সেইখানে ট্রাফিক পুলিশের সঠিক নজরদারি না থাকার কারণে এই পথ দুর্ঘটনা, ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগের সুর ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *