মঙ্গলবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় সকল ব্যবসায়ীদের উপস্থিতির মহা ধুমধামে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা: ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হল। মঙ্গলবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় সকল ব্যবসায়ীদের উপস্থিতির মহা ধুমধামে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হয়। এদিন ফিতা কেটে লোকনাথ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝলঝলিয়া লোকনাথ…

Read More

বিশ্ব পরিবেশ দিবসের মহতী উপলক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ৫ জুন, ২০২৫ :: বিশ্ব পরিবেশ দিবসের মহতী উপলক্ষ্যে মালদা জেলার মালতিপুর ব্লকের ক্ষেমপুর অঞ্চলে রুদ্রলোক জনসেবা সংঘের তরফ থেকে আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ সচেতন যুবসমাজের সদস্যরা।এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চড়োলমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, চড়োলমনি ভারতমাতা শিশু…

Read More

বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট চারজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দ্রী এলাকায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট চারজন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিন্দ্রীর দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী এক বেসরকারি বাস প্রচন্ড গতিতে মালদার…

Read More

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জায়গা পরিদর্শনে গিয়ে রীতিমতো এক রাশ ক্ষোভ উগরে দেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-গোটা হাসপাতালকে ডেঙ্গুর আতুর ঘর বানিয়ে রেখেছেন। এখানে মানুষ সুস্থ হতে আশে! হাসপাতালকে আপনারা খেলনার জায়গা পেয়েছেন! মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এই কড়া ভাষাতেই ঠিকাদার সংস্থার এক কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর।মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে নির্মীয়মান একটি বিল্ডিং। তৈরি করছে এক ঠিকাদার সংস্থা। সেই বিল্ডিং তৈরির জন্য বড়…

Read More

শান্তি মিটিং, হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের প্রায় শতাধিক ইমাম ও মোয়াজ্জেম মিটিংয়ে উপস্থিত ছিলেন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- —-আগামী শনিবার,৭ জুন কুরবানীর ঈদ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিসের উদ্যোগে বুধবার থানায় হল শান্তি মিটিং। হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের প্রায় শতাধিক ইমাম ও মোয়াজ্জেম মিটিংয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের জয়েন্ট বিডিও মহম্মদ আলি রুমি ও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তাপস কুমার মুখার্জি সহ স্থানীয় রাজনৈতিক নেতারা। সম্প্রদায় সম্প্রতী…

Read More

ঠিকাদারকে খুনের ঘটনায় যোগ থাকায় গ্রেপ্তার করা হল মৌমিতার স্বামী রহমান নাদাপকে৷

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ঠিকাদারকে খুন করে দেহ দেওয়ালে লুকিয়ে ইট গাঁথনি করে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে কাকীমা মৌমিতা হাসানকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷ এবারে সেই ঘটনায় যোগ থাকায় গ্রেপ্তার করা হল মৌমিতার স্বামী রহমান নাদাপকে৷আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়৷ পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “মহিলা নিজের বয়ানে একাই সমস্ত ঘটনা ঘটানোর…

Read More

রেল কোয়ার্টারে আগুন, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-হঠাৎ রেল কোয়ার্টারে আগুন। শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক আতঙ্ক ছড়াল মালদা শহরের ২৬নং ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়। জানা গেছে, ঝলঝলিয়া রেলওয়ে হাইস্কুল সংলগ্ন এলাকার একটি রেল কোয়ার্টারে এদিন সাত সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোয়ার্টার থেকে গল গল করে কালো ধোঁয়া বের হতে শুরু করেন। যা এলাকাবাসীর নজরে পড়তেই এলাকায়…

Read More

মর্মান্তিক ঘটনা, রাজ্য পুলিশের এক কনস্টেবলের পথ দুর্ঘটনায় মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পথ দুর্ঘটনায় মৃত্যু রাজ্য পুলিশের এক কনস্টেবলের। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। বাড়ি কালিয়াচকের নাজিরপুর এলাকায়। বর্তমানে তিনি মালদা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে মোটরবাইক নিয়ে সাহাপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। অভিযোগ, সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ…

Read More

গাজোল বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় এক পকেটমার মহিলাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মালদার গাজোলে পকেটমার সন্দেহে এক মহিলাকে গণধোলাই,পুলিশি হেফাজতে অভিযুক্ত। গাজোল বাসস্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় এক পকেটমার মহিলাকে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত বুনিয়াদপুর থেকে গাজোলগামী একটি স্টেট বাসে। জানা গিয়েছে, মিলি মুর্মু নামে এক মহিলা যাত্রী স্টেট বাসে চেপে গাজোল আসছিলেন। গন্তব্যে পৌঁছে বাস থেকে নামার আগে ভাড়া দিতে গিয়ে তিনি…

Read More

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কালীবাগিচা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু নার্সের।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডিউটি সেরে বাড়ি ফেরা আর হলো না,মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু নার্সের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কালীবাগিচা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে । মৃত নার্সের নাম অর্পিতা দাস,বয়স আনুমানিক ২১ বছর।বাড়ি পূর্ব মেদিনীপুরের মাধাখালি এলাকায়। বেলদাতে আত্মীয় বাড়ীতে থাকতো এবং বেসরকারি হসপিটালে কর্ম করতেন অর্পিতা।সূত্রের খবর, বাখরাবাদ এলাকায়…

Read More