“৩৫ বছর বাম, ১৫ বছর তৃণমূল— এবার ৫ বছর বিজেপিকে দিন”: কুশমন্ডিতে মোদী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বামেদের ৩৫ বছর দিয়েছেন, তৃণমূল পেয়েছে ১৫ বছর, পাঁচ বছর মোদীকে দিয়ে দেখুন’! শনিবার দক্ষিন দিনাজপুরের কুশমন্ডি এলাকার খাগড়াকুড়িতে উত্তর ও দক্ষিন দুই দিনাজপুর জেলার দলের সমর্থনে বিজয় সংকল্প সভা করতে এসে বাংলার জনগনের কাছে এই আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশমুন্ডিতে সঠিক সময় পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বরণ…

Read More

হিলিতে রক্তদান ও স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া, ২৮ জনের স্বেচ্ছায় রক্তদান।

‎হিলি, নিজস্ব সংবাদদাতা :- জেলার রক্ত সংকট নিরসনে উল্লেখযোগ্য উদ্যোগ নিল মানবতা সমাজসেবী সংগঠন। সংগঠনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শনিবার হিলির লাট্টুময়দান সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিল্প, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক সেবার এই উদ্যোগে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।‎আয়োজকদের পক্ষ…

Read More

“বিজেপির অত্যাচার রুখতে হবে”—প্রচারে সুর চড়ালেন গৌতম দাস।

গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন করতে চান গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস।প্রচারে তিনি ভালই সাড়া পাচ্ছেন। ২০২৬-এর নির্বাচনে অভাবনীয়ভাবে সাধারণ মানুষের জনসমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিশ্বাস যেটা আমাদের ভীষণ আনন্দিত করছে এবং আমরা আপ্লুত যে সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে এবার একটাই কথা বলতে চায়, বিজেপির…

Read More

কুশমন্ডিতে মোদীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল শনিবার ভোট প্রচারে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সবোর্চ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিন দিনাজপুরের ছয় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে কুশমন্ডিতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী।এদিন সেই সভার মঞ্চ বাধা থেকে দর্শকাসন ও তার নিরাপত্তা জনিত সব কাজকর্ম খতিয়ে দেখলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।শুক্রবার বিকেলে…

Read More

গভীর রাতে আগুনে সর্বস্বান্ত পরিবার, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-আগুনে ভস্মিভূত হয়ে গেল তিনটি ঘর। সব কিছু হারিয়ে এখন পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর।জানা গিয়েছে হরিরামপুর ব্লকের লহুচর গ্রামের বাসিন্দা ইউসুফ আলি। প্রতিদিনের মত ইউসুফের পরিবার বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দাউ দাউ করে আগুনে পুড়তে থাকে তাদের শোবার ঘর।…

Read More

জল সমস্যাকে হাতিয়ার করে প্রচারে চিন্তামণি বিহা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপন এলাকার জল কষ্ট নিবারণের চিন্তায় চিন্তামণি বিহা। এবারের বিধানসভা নির্বাচনে জিতে এলে সর্বপ্রথম তপন বিধানসভা এলাকার জলের সমস্যা সমাধান করবেন তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা। নির্বাচনী প্রচারে জনগণকে এমনই আশ্বাস দিচ্ছেন তিনি।চিন্তামণি বিহা জানান, প্রচারে তিনি ভালই সাড়া পাচ্ছেন। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস প্রচুর কাজ করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে।…

Read More

পুজো দিয়ে শুরু, র‍্যালিতে ঝড়—প্রচারে গতি বাড়ালেন বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে আরও গতি আনলেন হরিরামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার বেলা সোয়া ১২টা নাগাদ তিনি ডিটলহাট কালী মন্দিরে উপস্থিত হয়ে পুজো অর্চনা করেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করার পর মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।পুজো পর্ব শেষ হওয়ার পর বিপ্লব…

Read More

বালুরঘাটে দলবদল, আরএসপি থেকে বিজেপিতে ৫০ জন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুর বুথের পঞ্চাশ জন আরএসপি ছেড়ে বিজেপি’তে যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক বাপি সরকার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র যুব মোর্চা সভাপতি শুভ চক্রবর্তী সহ বিজেপি’র অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের মতে, এই দলবদল শুধু…

Read More

বালুরঘাটে বাজারে নেমে প্রচার, প্রার্থীর পাশে সুকান্ত।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের সমর্থনে বালুরঘাট বড় বাজারে প্রচারে নামলেন সুকান্ত মজুমদার। এদিন প্রার্থী বিদ্যুৎ রায়কে সাথে নিয়ে বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাজারের ক্রেতা বিক্রেতাদের কাছে প্রার্থীকে বালুঘাটের ভূমিপুত্র হিসেবে পরিচিতি করান।বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের শহরে দলের প্রার্থীকে জেতাতে মরিয়া। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে…

Read More

মোদীর সভার আগে মাঠে নেমেছেন সুকান্ত।

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগামী ১১ই এপ্রিল, শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘পরিবর্তন সংকল্প সভা’। এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুশমন্ডির খাগড়াকুড়ি তে এই জনসভার আয়োজন করা হয়েছে। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কুশমন্ডিতে বিজেপি কার্যকর্তাগণের…

Read More