বালুরঘাটে করুণ পরিণতি : মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ গেল ৭৯ ব্যাটেলিয়নের জওয়ানের।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক বিএসএফ জওয়ানের। মৃত জ‌ওয়ানের নাম অরবিন্দ কুমার (42), বাড়ি উত্তর প্রদেশে। তিনি বিএসএফের 79 ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।জানা গিয়েছে, 79 ব্যাটেলিয়নের পতিরাম হেডকোয়ার্টারে ডিউটি রত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন…

Read More

জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, তবু নেই প্রতিবন্ধী কার্ড— কুমারগঞ্জের জ্যোতিষের জীবনে অবহেলার ছায়া।

ষদক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাত্র একত্রিশ বছরের জ্যোতিষ মুর্মু জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। মৃগী রোগ, চলাফেরায় সমস্যা, কথা বলতে না পারা—সব মিলিয়ে সম্পূর্ণভাবে নির্ভরশীল মায়ের ওপর। অথচ আজও হয়নি তাঁর প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ কার্ড। ফলে কোনো সরকারি আর্থিক সহায়তা বা সুযোগ-সুবিধা পাননি তিনি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর পঞ্চায়েতের মধ্য বলতা আদিবাসী পাড়ায় এই তরুণের…

Read More

১১৭-তে গরিমার পুনর্জাগরণ: পতাকা, বৃক্ষরোপণ ও বাদল-শ্রদ্ধায় বালুরঘাট নাট্যমন্দিরে জন্মদিনের জৌলুস।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : রাজ্যের ‘সংস্কৃতির শহর’ নামে খ্যাত বালুরঘাটের প্রাণকেন্দ্রে যে প্রতিষ্ঠান আজও নাট্যচর্চার আলো জ্বেলে রেখেছে, সেই বালুরঘাট নাট্যমন্দির রবিবার পা রাখল প্রতিষ্ঠার ১১৭ বছরে। দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই নাট্যমন্দিরের জন্মদিন ঘিরে এদিন আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান।সকালে পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহ-সভাপতি অরুণ সেন। উপস্থিত ছিলেন…

Read More

রোটাভেটরে দেহ টুকরো, মাটি চাপা— কালিনগর হত্যাকাণ্ডে আদালতের কঠোর শাস্তি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- গৃহবধূকে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর এলাকার ঘটনায় দোষী সাদ্দাম হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দিলেন বিচারক।বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, এদিন এডিজে ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক রায় ঘোষণা করেন। তিনি ৩০২ ধারায় দোষীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড…

Read More

দক্ষিণ দিনাজপুরে ৬৫ কোটি টাকার ২৬ প্রকল্পের সূচনা, কড়া নজরদারির নির্দেশ মমতার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের আট জেলার মোট ৪২৮ টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে এসে সোমবার কোচবিহার থেকে দূর নিয়ন্ত্রিত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গের আটটি জেলাকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। এদিন উত্তরবঙ্গের মোট 428 টি প্রকল্পের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ২৬ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী…

Read More

দক্ষিণ দিনাজপুরে মিম পার্টির অধিকার যাত্রা ঘিরে তৃণমূল-সিপিএম কর্মীদের যোগদানের হিড়িক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম।২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি ।হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে…

Read More

কুমারগঞ্জের মর্মান্তিক নাবালিকা হত্যা মামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর রায়: যাবজ্জীবন কারাদণ্ড।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এক নাবালিকাকে ধর্ষন করে পরে আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগে তিন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনাল দক্ষিন দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা জজ। শনিবার সন্ধায় জেলার অতিরিক্ত দায়রা জজ সন্তোষ পাঠক অভিযুক্তদের এই সাজার নির্দেশ দেন।পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন তিনি। অনাদায়ে আরও তিন বছরের জেল। এর আগে গতকাল তাদের দোষি…

Read More

অপরাধ দমনে বালুরঘাটের নজির: ফোন কাণ্ড-সহ একাধিক মামলায় কঠোর শাস্তি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – বিরোধীরা যখন রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতি নিয়ে অভিযোগ তুলতে ব্যস্ত। ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের একটি তথ্য বুঝিয়ে দেয় রাজ্য প্রশাসনের রাজ্যের পুলিশ থেকে আইন ব্যবস্থা রাজ্যের আইন ব্যবস্থা কে কতটা কঠোর ও নিরাপদ করেছে রাজ্যবাসীর জন্য। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই…

Read More

৮০ বছরের প্রাচীন পুজোর মহিমা—চকভবানীতে দেবী সংকটনাশিনীর অষ্টমঙ্গলা আচার সম্পন্ন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের স্বনামধন্য পুরোহিত প্রণব চক্রবর্তীর চকভবানীর বাসভবনে আজ দেবী সংকটনাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পুজো অনুষ্ঠিত হলো, প্রতিবছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শুক্রবার এই মায়ের বাৎসরিক পুজো হয়। গত শুক্রবার এই মায়ের বাৎসরিক পুজো হয়, আজ অষ্টমঙ্গলা পূজো হল। আজ থেকে আশি বছর আগে প্রণব চক্রবর্তী ঠাকুরদা যামিনীনাথ পঞ্চতীর্থ স্মৃতিভূষণ শাস্ত্রী তৎকালীন অবিভক্ত বাংলার…

Read More

বালুরঘাট বিএড কলেজে জাতীয় সেমিনার— “২১শতকের শিক্ষক দক্ষতা” নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা।

একদিনব্যাপী জাতীয় সেমিনার: “২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা”।দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিএড কলেজে ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টায় “২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা” শীর্ষক একদিনব্যাপী জাতীয় সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন মহারাষ্ট্রের লাতুরের মহাত্মা বর্বেশ্বর…

Read More