তিওড়ে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার প্রতিবাদে সভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।ভুয়ো ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে।নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে।কিষানমান্ডিগুলোতে ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে।সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে।১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে সহ অন্যান্য দাবিতে আজ হিলি…

Read More

বালুরঘাটে সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সপ্তম রক্তদান শিবির, রক্তদান ৩১ জনের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের জটালি মোড়ে ”সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটি” আজ ১৪ই ডিসেম্বর রবিবার সকালে – ”রক্তদান মহান দান ” – এই মানবিক কর্মসূচিকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে ষষ্ঠ বর্ষে সপ্তম রক্তদান শিবিরের আয়োজন করেছিল, জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র…

Read More

সিএএ নিয়ে সচেতনতা ও নথি সহায়তা— মালিগাঁওয়ে বিশেষ শিবিরের আয়োজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর সংগঠনিক জেলার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত মালিগাঁও অঞ্চলে আয়োজিত সিএএ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়। শিবিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সিএএ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি আবেদন প্রক্রিয়ায় কী কী নথিপত্র প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিবির চলাকালীন যেসব…

Read More

পাঁচ দফা দাবিতে দক্ষিণ দিনাজপুরে শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পীর বিক্ষোভ ডেপুটেশন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মৃৎশিল্পী বাঁচাও,কুম্ভকার সমাজ বাঁচাও এই স্লোগান দিয়ে পাঁচ দফা দাবিতে কুম্ভকার উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হল বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের নিকট। সোমবার দুপুরে আয়োজিত এই ডেপুটেশনে শতাধিক কুম্ভকার ও মৃৎশিল্পী অংশগ্রহণ করেন। কুম্ভকারদের উন্নয়নের জন্য কুম্ভকার উন্নয়ন বোর্ড করতে হবে, মৃৎশিল্পের জন্য মাটির ব্যবস্থা করা, জেলায়…

Read More

বালুরঘাট নাট্য মন্দিরে স্পর্শ হলিস্টিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের রঙিন পরিবেশনা।

দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও ১৪ ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বালুরঘাটের নাট্য মন্দিরে স্পর্শ হলিস্টিক স্কুলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের নিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্লে গ্রুপ থেকে ইউ কেজি পর্যন্ত ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগদান করে। ছাত্রছাত্রীরা আবৃত্তি ও নাচ পরিবেশনের পাশাপাশি নাটকে অভিনয় করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।…

Read More

দক্ষিণ দিনাজপুরে শুরু সৃষ্টিশ্রী মেলা: হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয়ে ৮৫টি স্টল।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকর্ম নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বালসুব্রমনিয়াম টি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা।স্বনির্ভর গোষ্ঠী…

Read More

১২ ডিসেম্বর বিশ্ব পাখি দিবস ঘোষণার দাবিতে বালুরঘাটে প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডসের উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ১২ই ডিসেম্বর শুক্রবার সকালে বালুরঘাট শহরের প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশ্ব পাখি দিবস ( প্রস্তাবিত ) পালিত হল। বর্তমান বিশ্বায়নের যুগে অতিরিক্ত মাত্রায় পরিবেশ দূষণের ফলে পরিবেশ থেকে বহু প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, পাখিদের অস্তিত্বকে পরিবেশে টিকিয়ে রাখার লক্ষ্যে ইউনেস্কোর কাছে আন্তর্জাতিক স্তরে ১২ই ডিসেম্বরকে…

Read More

NH-512 থেকে মাছবাজার পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ শুরু—দীর্ঘদিনের দাবির জবাব পেল স্থানীয়রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ত্রিমোহিনী NH-512 থেকে মাছ বাজার হয়ে অসীম সরকারের বাড়ি পর্যন্ত নতুন সিসি রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হল আজ দুপুর ১২টা ৩০ মিনিটে। হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, ত্রিমোহিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথীকা ঘোষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকারসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে…

Read More

হরিরামপুরে তৃণমূল-সিপিএমে ভাঙন, মিমে যোগ দিলেন প্রায় ৩০ নেতা-কর্মী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো আসাদউদ্দিন ওয়াইসির দল মিম।২৬ এর বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে কোমর কোষে নেমেছে সর্ব ভারতীয় মিম( অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমীন) পার্টি ।হায়দ্রাবাদের এই দলটি দেশের একাধিক রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করে বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। প্রসঙ্গত গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে…

Read More

কুমারগঞ্জে বাল্যবিবাহ ও নেশামুক্ত বাংলা গড়তে বিশেষ আলোচনা সভা।

কুমারগঞ্জ-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-আজ কুমারগঞ্জ ব্লকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও নেশামুক্ত বাংলা গঠনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা (ইন্টারেক্টিভ সেশন) অনুষ্ঠিত হয়। কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার দফতর, শক্তি বাহিনী, বাপু এবং মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শ্রীবাস বিশ্বাস (বিডিও, কুমারগঞ্জ ব্লক),উমা রায় (সভাপতি, কুমারগঞ্জ পঞ্চায়েত…

Read More