অযোধ্যা রাম মন্দির বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে নানা কর্মসূচি, উদ্যোগী সাংসদ সুকান্ত মজুমদার।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :-অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে এদিন বালুরঘাটে অনুষ্ঠিত হলো ছোটদের অঙ্কন প্রতিযোগিতা। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে ছোটদের অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি রাম সাজো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বালুরঘাট আত্রেয়ী নদী ঘাটে ৩ হাজার আরতির ব্যবস্থা করা হয়েছে।

Read More

সিঁড়ি ভাঙার ভোগান্তির অবসান, বালুরঘাটে চালু হল বিশেষ পরিষেবা কাউন্টার।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হলো বালুরঘাট পোষ্ট অফিসে। উত্তরবঙ্গে প্রথম এই সুবিধা বলে দাবি ভারতীয় ডাক বিভাগের। বৃহস্পতিবার বালুরঘাট পোষ্ট অফিসের গ্রাউন্ড ফ্লোরে ফিতে কেটে দু-দুটি কাউন্টারের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। প্রসঙ্গত ত্রিতল বিশিষ্ট বালুরঘাট হেড পোষ্ট অফিসে সিঁড়ি ভেঙে উঠানামা…

Read More

বিচারক আবাসনে একা থাকতেন অজয় রাজ স্যাংডেন, সকালে মিলল নিথর দেহ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট আদালতের বিচারকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বিচারক আবাসনে। মৃত বিচারকের নাম অজয় রাজ স্যাংডেন। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি দার্জিলিং। তিনি বালুরঘাট জেলা আদালতের লিভ রিজার্ভ অফিসার ছিলেন।তিনি বালুরঘাটে বিচারক আবাসনের একতালার একটি ফ্লাটে একাই থাকতেন। পরিবার দার্জিলিং এ রয়েছে। এদিন সকালে তাঁর কেয়ার টেকার দরজায় দীর্ঘক্ষণ কড়া নেড়েও,…

Read More

পতিরামে সরস্বতী পুজো ঘিরে বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুনে উত্তাল রাজনীতি।

পতিরাম, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। মূলত সরস্বতী পূজোয় একটি কার্টুন ব্যবহারেই এই বিতর্ক। পুজো মন্ডপে কার্টুন ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ফাইল চোর উল্লেখ করা হয়েছে, যা থেকেই বিতর্কের সূত্রপাত। এদিন ওই পুজো মন্ডপে যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয়…

Read More

পুজো মণ্ডপে মোদীর ছবি ও তৃণমূল-বিরোধী কার্টুন, পতিরামে চরমে রাজনৈতিক বিতর্ক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র রাজনৈতিক উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে পতিরাম। পতিরাম চৌরঙ্গীতে ‘রাষ্ট্রবাদী ছাত্রযুব সমাজ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই বছর প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, এই সংগঠনের নেপথ্যে বিজেপি রয়েছে এবং পুজো আয়োজনে বিজেপির নেতাকর্মীরাই সক্রিয়ভাবে যুক্ত।বিতর্কের সূত্রপাত পুজো মণ্ডপের সাজসজ্জা ঘিরে।…

Read More

একদিন আগে বিদ্যাদেবীর পুজো, প্রতিমা থাকলেও নেই ক্রেতার ভিড়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- এবছর সরস্বতী পূজায় বাজার মন্দা মৃৎশিল্পীদের। বালুরঘাট তহবাজারে সরস্বতীর প্রতিমা নিয়ে প্রসার বসিয়েছে মৃৎশিল্পীরা। একদিন বাদে বিদ্যাদেবী সরস্বতী পুজো, অথচ বাজারে নেই ভিড়। চিন্তার ভাজ পড়ছে মৃৎশিল্পীদের। যদিও কিছু শিল্পী আশাবাদী এখনো সময় আছে প্রতিভা বিক্রির।আর একদিন বাদেই বাগদেবী সরস্বতী পুজো, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট তহ বাজারে বিভিন্ন মাপের…

Read More

স্বল্প নোটিসে শুনানির অভিযোগ, ভোটার হয়রানি বন্ধে ছয় দফা দাবি বামফ্রন্টের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলায় চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির আওতায় অনুষ্ঠিত শুনানি প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে—এই অভিযোগ তুলে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। শুনানিতে ডাক ও পুরো প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি বন্ধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে ছয় দফা দাবি জানানো…

Read More

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের দুই শাখা সংগঠনের কমিটি ঘোষণা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নিউ মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ও এসসি–এসটি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই দুই শাখা সংগঠনের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।একই দিনে জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা…

Read More

ইচ্ছাশক্তির জয়গান: স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে সেনা-সিআরপিএফ-এএসএফে সাফল্য।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – ইচ্ছাশক্তি আর মনোবল সঠিক থাকলে যে কোনও অসম্ভবই সম্ভব—তারই উজ্জ্বল প্রমাণ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রত্যন্ত জেলায় সুযোগ-সুবিধা কার্যত সীমিত। কিন্তু বালুরঘাটের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দশজন শিক্ষার্থী কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করে তাক লাগালেন এবার। দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক প্রতিযোগীর সঙ্গে লড়াই করে…

Read More

সঞ্জয় কর্মকারের স্মরণে পতিরামে মোমবাতি মিছিল ও শোক সভা, শোকে স্তব্ধ সাংস্কৃতিক মহল।

পতিরাম, নিজস্ব সংবাদদাতা :- দুই দিন আগে আত্মঘাতী হওয়া দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের স্মরণে বুধবার সন্ধ্যায় পতিরামে শোক মিছিল ও শোক সভার আয়োজন করা হয়। পতিরাম স্পন্দন কালচারাল অ্যাকাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই শোক মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে মোমবাতি ও ব্যানার নিয়ে মিছিলটি পতিরামের বিভিন্ন রাস্তা…

Read More