তরুণ ভোটারদের নেতৃত্বে বালুরঘাট শহর জুড়ে জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মেরা যুবা ভারত এর পক্ষ থেকে বালুরঘাটের সবজি এটিএম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট জটালি মোড় এলাকা থেকে শুরু হয়ে সারা বালুরঘাট প্রদক্ষিণ করে জটালি এলাকায় এসে শেষ হয়।…

Read More

ভোটাধিকার ও গণতন্ত্রে সচেতনতা বাড়াতে বালুরঘাটে জাতীয় ভোটার দিবস উদযাপন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বালুরঘাটের বালুছায় অবস্থিত সরকারি সভাকক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক, বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন, অতিরিক্ত জেলা শাসক শুভজিৎ মণ্ডল সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।জাতীয় ভোটার…

Read More

ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির অভিযোগ, পতিরামে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সরস্বতী পুজোকে কেন্দ্র করে পতিরামে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। পুজো মন্ডপে রাজনৈতিক ছবি ও পোস্টার লাগানোর অভিযোগকে ঘিরে শুরু হওয়া বিতর্কের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পতিরাম চৌরঙ্গীতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পতিরামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে চৌরঙ্গীতে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে একটি প্রতিবাদ সভা…

Read More

সরকারি কাজে নিযুক্ত আধিকারিক আক্রান্ত, কুমারগঞ্জে র‍্যাফ মোতায়েন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লক অফিসে চলা শুনানির মাঝেই চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে। জাকিরপুর অঞ্চলের শুনানি চলাকালীন মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ের উপর মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন আরও এক আধিকারিক দিলীপ লাকরাও।জানা গিয়েছে, দিব্যেন্দু গড়াই মাইক্রো অবজারভার হিসেবে কুমারগঞ্জে SIR সংক্রান্ত কাজের দায়িত্বে নিযুক্ত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাফ…

Read More

পথশ্রী প্রকল্পে বালুরঘাটে রাস্তা নির্মাণের কাজ শুরু, ব্যয় ১.৮৫ কোটি টাকা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – গত একুশে জানুয়ারি তারিখে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভা এলাকার ৪০ টি প্রকল্পের অধীনে ৫০ টি কাজের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়েছিল। ৪ কোটি ৮৫ হাজার টাকারও বেশি। শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চল্লিশটি প্রকল্পের ৫০টি কাজের শুভ সূচনা করলেন ভার্চুয়াল মাধ্যমে বালুরঘাট পৌরসভার…

Read More

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, বালুরঘাটে মিছিল করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কংগ্রেসের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট, ২২ জানুয়ারী :- এসআইআর এর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির। অভিযোগ নির্বাচন কমিশন এসআইআর এর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় জেলা কংগ্রেস।এদিন বালুরঘাট জেলা কংগ্রেসের কার্যালয় থেকে একটি…

Read More

আশা কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগ, বালুরঘাট বাসস্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতায় আশা কর্মীদের আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বালুরঘাটে বাস স্ট্যান্ড এলাকায় আশা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলো বৃহস্পতিবার বিকেলে। গতকাল আশা কর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল কলকাতায়। সেখানে আশা কর্মীদের ওপর পুলিশি নির্যাতন করা হয় বলে অভিযোগ আশা কর্মীদের। পাশাপাশি ওই কর্মসূচিতে যে সমস্ত আশা কর্মীরা যেতে চেয়েছিলেন তাদেরকেও বিভিন্নভাবে…

Read More

রামধ্বনিতে মুখর গঙ্গারামপুর, কালিতলা থেকে শহর পরিক্রমা শোভাযাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাম মন্দিরের বর্ষপূর্তিতে গঙ্গারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রামলালার পুজোlরাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার গঙ্গারামপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গারামপুর কালিতলা কালীমন্দির প্রাঙ্গণে রাম বিগ্রহের পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এদিন কালিতলা এলাকা থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, যা সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে পুনরায় কালিতলা কালীমন্দির…

Read More

বেনারসের পুরোহিতের আরতীতে আলোকিত আত্রেয়ী নদী, অংশ নিলেন ৩ হাজার মানুষ।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে এদিন বালুরঘাটে অনুষ্ঠিত হলো রাম পূজন ও আরতী। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে বালুরঘাটের আত্রেয়ী নদী তীরে রাম পূজন ও আরতীর উদ‌্যোগ নেওয়া হয়। এদিন সন্ধ্যায় বালুরঘাট আত্রেয়ী নদী ঘাটে বেনারস থেকে আগত পুরোহিত দ্বারা আরতীর পাশাপাশি স্থানীয় ৩…

Read More

রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থানে সাশ্রয়ী চিকিৎসায় উপকৃত দক্ষিণ দিনাজপুরের মানুষ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের উত্তর চকভবানীতে রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থানে মাত্র পাঁচ টাকাতে বালুরঘাট শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন শহর ও প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে উপকৃত হচ্ছেন। বালুরঘাট লোকসভার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার ২০১৯ সালে বালুরঘাট লোকসভা থেকে প্রথমবার নির্বাচিত হয়ে সাংসদ হওয়ার পর তারই প্রচেষ্টায় বালুরঘাটের উত্তর চকভবানীতে…

Read More