দুর্গন্ধে রহস্য ফাঁস, পরিত্যক্ত পুকুরে মিলল পচাগলা দেহ।
কুমারগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- কুমারগঞ্জ থানার অন্তর্গত মোহনা গ্রাম পঞ্চায়েতের মুগলিশপুর বিলপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় ডালু হাঁসদার বাড়ির পাশের একটি দীর্ঘদিন পরিত্যক্ত, কচুরি পানা ভর্তি পুকুরে পচাগলা ও প্রায় কঙ্কালসদৃশ একটি অজ্ঞাতপরিচয় দেহ দেখতে পান গ্রামবাসীরা। দুর্গন্ধ পেয়ে প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের, পরে কচুরি পানা সরাতেই দেহটি নজরে আসে। খবর পেয়ে কুমারগঞ্জ…

