আলো ফিরছে সফরপুরে: থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্যর পাশে সমাজের সহৃদয় মানুষ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বটুন পঞ্চায়েতের সফরপুর কোলপাড়া গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্য কোলের জীবন সংগ্রামের কাহিনীর খবরের জেরে দুটি স্বেচ্ছাসেবী সংস্থাও দায়িত্ব নিল আদিত্যর রক্ত ও খাবারের। থ্যালাসেমিয়া আক্রান্ত আদিত্য কোলের মা ও বাবা প্রায় তিন বছর আগে ভিন রাজ্যে কাজ করতে চলে যান। আট বছরের বোনকে নিয়ে থাকে আদিত্য। রান্না করে দুইজন মিলে। আদিত্যর…

