ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলী হল্ট এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জামাইষষ্ঠীর দুপুরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চার জন। রবিবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলী হল্ট এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন একটি বীরপাড়াগামী বিলাস বহুল ছোট গাড়ি কাজলী হল্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে…

Read More

আলিপুরদুয়ার দীঘাগামী রুটের ভলভো বাসটির শুভ উদ্বোধন করা হলৈ আলিপুরদুয়ার কোর্ট সরকারি বাস টার্মিনাস থেকে ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পর্যটনে এক নতুন নজির পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাগামী যে ভলভো বাসগুলির শুভ সূচনা করেছিলেন তা আজ আলিপুরদুয়ার NBSTC বাস টার্মিনাস থেকে আলিপুরদুয়ার দীঘাগামী রুটের ভলভো বাসটির শুভ উদ্বোধন করা হলৈ আলিপুরদুয়ার কোর্ট সরকারি বাস টার্মিনাস থেকে ।এদিন উপস্থিত ছিলেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়…

Read More

ফালাকাটার কুঞ্জনগরে হাতি আক্রমণে মৃত তিন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরে হাতি আক্রমণে একই পরিবারের তিন জনের মর্মান্তিক, বেদনাদায়ক জনের মৃত্যু। মৃতদের মধ্যে ৩৫ দিন বয়সী এক শিশু কন্যা রয়েছে। গাছের ডাল ভাঙ্গার আওয়াজ শুনতে পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন মনোজিৎ দাস। প্রথমে হাতির হানার শিকার হন ৩৫ দিন বয়সী শিশুকন্যার বাবা মনোজিৎ দাস বয়স ৩২। মনোজিৎ বাবু বাড়ির একটি…

Read More

ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় গতকাল রাতের ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইওয়ে 48 (NH-48) এর বীরপাড়া সংলগ্ন গেরগেন্দা নদী জলে রাস্তা ধসে পড়েছে।

বীরপাড়া, নিজস্ব সংবাদদাতা ৩১ মে, ২০২৫: ভুটান এবং পার্শ্ববর্তী এলাকায় গতকাল রাতের ভারী বৃষ্টিপাতের জেরে এশিয়ান হাইওয়ে 48 (NH-48) এর বীরপাড়া সংলগ্ন গেরগেন্দা নদী জলে রাস্তা ধসে পড়েছে।এর ফলে নদীর উপর নির্মিত ব্রিজটিও বিপদজনক অবস্থায় রয়েছে। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশি এই ঘটনায় হাজারো যানবাহন এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভুটান…

Read More

গত কয়েকদিনের প্রবল বর্ষণে ফালাকাটা ব্লকে জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও ও করাইবাড়ি এলাকায় বিঘার পর বিঘা জমির পাট নষ্ট হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তীব্র গরমে গত কয়েকদিনে হাঁসফাঁস করছিলেন সাধারণ মানুষ। মে মাসের শেষের দিকেই স্বস্তির বৃষ্টিই কাল হয়ে নামল চাষীদের জীবনে। গত কয়েকদিনের প্রবল বর্ষণে ফালাকাটা ব্লকে জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও ও করাইবাড়ি এলাকায় বিঘার পর বিঘা জমির পাট নষ্ট হয়। বিশাল ক্ষতির মুখে পড়ে মাথায় হাত চাষীদের। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন…

Read More

ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- হাতির হানায় সদ্যজাত-সহ মৃত ৩। ফালাকাটা ব্লকের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ে হাতির হানায় এক সদ্যোজাত-সহ একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে গ্রামবাসীরা শনিবার সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, বন দফতরের উদাসীনতার জন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Read More

৫০ লক্ষ টাকা ব্যয়ে সংস্কারের কাজ করা হবে মনোজিৎ নাগ বাসস্ট্যান্ড এর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং আলিপুরদুয়ার পৌরসভা ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনায় মনোজিৎ নাগ বাসস্ট্যান্ড সংস্কার এর কাজ এর শুভ সূচনা করা হলো। মোট ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কারের কাজ করা হবে এতে উপকৃত হবে সাধারণ মানুষ সহ আলিপুরদুয়ার শহরের বাস টার্মিনাসের ব্যবসায়ীরা।এদিন…

Read More

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ঘিরে প্রায় দেড় লক্ষ মানুষের ভিড় এবং এর মধ্যেই বহু মানুষজন যারা মোদিকে একবার চোখের দেখা দেখতে এসেছেন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক সভা এবং তারপরেই চলছে জনসভা এবং প্রধানমন্ত্রী মোদিকে একবার চোখের দেখা দেখার জন্য লাখো লোকের ভিড় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন । কেউ এসেছেন দিনহাটা থেকে, কোচবিহার থেকে, কেউ বা কালচিনি- নাগরাকাটা -জলপাইগুড়ি থেকে। কেউ এসেছেন অসম থেকে। প্রাথমিক অনুমানে এই মুহূর্তে…

Read More

জঙ্গি হামলার পর বাংলার মানুষেরও ক্ষোভ ছিল, আপনাদের ক্ষোভকে আমি গুরুত্ব দিয়েছি, আমাদের সেনা ওদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে : মোদী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার আলিপুরদুয়ারের গ্রাউন্ডের সভা থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজ পশ্চিমবঙ্গ নানা সংকটে জেরবার। তৃণমূল সরকার বাংলায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যত বরবাদ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়েছে এই সরকারের আমলে। স্কুলে শিক্ষকের অভাব গরিব ঘরের লক্ষ লক্ষ ছেলেমেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আলিপুরদুয়ারের সভা…

Read More

আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গোটা আলিপুরদুয়ার শহর ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা নাগাদ আলিপুরদুয়ারে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে অবতরণ করে তাঁর কপ্টার। ওই সভায় উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা। সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। গোটা আলিপুরদুয়ার শহর ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

Read More