পদযাত্রায় জোর প্রচার, মানুষের সঙ্গে জনসংযোগ বিজেপির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের গতি আরও বাড়াল বিজেপি। শনিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন। পুজো দিয়ে এলাকার শান্তি ও মানুষের কল্যাণ কামনা করেন তিনি। পুজো শেষে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জটেশ্বর বাজার সহ সংলগ্ন একাধিক এলাকায় পদযাত্রা…

Read More

ফালাকাটায় শান্তিপূর্ণভাবে ইদ-উল-ফিতর উদযাপন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে ফালাকাটা ব্লক জুড়ে খুশি ও উৎসবের আবহে পালিত হলো ঈদ। শনিবার সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্তে ঈদের নামাজে অংশ নিতে মানুষের ঢল নামে।ফালাকাটার জটেশ্বর ঈদগাহ মাঠে উল্লেখ যোগ্য সংখ্যক মানুষ একত্রিত হন। ধর্মীয় রীতি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ ও সমাজের শান্তি,…

Read More

জলমগ্ন জমি, পচছে আলু—ক্ষতির মুখে কৃষকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অসময়ের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। জলমগ্ন হয়ে পড়ে রয়েছে বিঘার পর বিঘা চাষের জমি, নষ্ট হয়ে যাচ্ছে জমির আলু। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর কাজলী হল্ট সংলগ্ন হেদায়েতনগর এলাকায়। হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। বৃষ্টির জেরে জমিতে জল জমে আলুতে পচন ধরেছে। চলতি মরশুমে ভালো ফলনের আশায়…

Read More

‘স্থানীয় নেতাকে প্রার্থী করো’—দাবিতে সরব কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – বিজেপির প্রার্থী ঘোষণা হতেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। শুক্রবার এক নম্বর মন্ডলের অন্তর্গত বীরপাড়ায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জানা গিয়েছে , সম্প্রতি বিজেপি তরফে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জন্য লাক্সমান লিম্বুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই স্থানীয়…

Read More

চোখের চিকিৎসায় স্বস্তি, জটেশ্বরে বিনামূল্যের শিবিরে মানুষের ঢল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। ওই শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা করা হয়। পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী অনেককেই বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর চোখে ছানির সমস্যা ধরা পড়ে, তাঁদের পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা…

Read More

শ্রমিকদের সমর্থন পেতে বাগানে বাগানে প্রার্থীদের দৌড়ঝাঁপ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : কালচিনি বিধানসভার বিভিন্ন চা বাগানে প্রচার চালালো তৃণমূল ও বিজেপি প্রার্থী। লড়াই এর ময়দানে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এদিন সকাল সকাল চা বলয়ে প্রচার চালায় দুই প্রার্থী। সকাল সকাল কালচিনি চা বাগানে প্রচারে বের হয় বিজেপি প্রার্থী বিশাল লামা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন পরবর্তীতে কালচিনি ট্রলি লাইনে…

Read More

কালচিনিতে প্রচার জোরদার, শ্রমিকদের সঙ্গে কথা বিজেপির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :সকাল সকাল চা বাগানে প্রচারে বেরিয়ে গেছে কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা। এদিন সকালে চিঞ্চুলা চা বাগানে প্রচার চালাচ্ছে বিশাল লামা। চা বাগানে প্রচারে বিশাল লামা চা শ্রমিকদের নুন্যতম মজুরি চালু, পি এফ জমা, গ্যাচুইটি প্রদান, বন্ধ চা বাগান খোলা সহ একাধিক ই্যসু তুলে ধরেন।প্রার্থী বিশাল লামা জানান পনেরো বছরে তৃণমূল…

Read More

পুজো-প্রার্থনা সেরে ভোটের ময়দানে সুভাষ চন্দ্র রায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়। এদিন দুপুরে তিনি মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনা ও পূজা দেন এবং এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশীর্বাদ…

Read More

তল্লাশিতে গাড়ি থেকে নোটের বান্ডিল, চাঞ্চল্য আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: আদর্শ আচরণবিধি কার্যকর হতেই কড়া নজরদারির মধ্যে বড়সড় টাকা উদ্ধারের ঘটনা সামনে এল আলিপুরদুয়ার জেলায়। একটি সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল তাড়া তাড়া নোটের বান্ডিল, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের নম্বর প্লেটযুক্ত একটি গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় গাড়ির ভিতরের অংশ…

Read More

পরিতোষ দাসকে ঘিরে বিতর্ক, উত্তপ্ত পরিস্থিতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁকে প্রাথী করায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতেই দলীয় অফিসে ভাঙচুর চালান কর্মীদের একাংশ। টায়ায় জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।…

Read More