সাইবার সচেতনতায় অভিনব পদক্ষেপ, ব্যারাকপুরে চালু হল ‘সাইবাজ’ মোবাইল পরিষেবা।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে সাইবার ক্রাইমের জাল। সাইবার প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত সাধারণ মানুষ। অজান্তেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই আবহে সাইবার ক্রাইম রুখতে এ বার তৎপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । এদিন বরানগর থানার অন্তর্গত এক অনুষ্ঠান বাড়িতে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো সাইবাজ নামে এক নয়া উদ্যোগ।…

Read More

পরিবেশ রক্ষায় শিক্ষকদের অভিনব উদ্যোগ, গোসাবায় ম্যানগ্রোভ রোপণ করল উস্থি ইউনাইটেড।

গোসাবা, নিজস্ব সংবাদদাতা :- প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার জুলাই আন্দোলনের স্মরণে এবছর জুলাই মাসজুড়ে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি নিয়েছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি। স্থানীয় মানুষদের সহায়তায় আজ গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের জটিরামপুর খেয়াঘাটের কাছে ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি সম্পন্ন হল। কর্মসূচির উদ্বোধন করেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ…

Read More

নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায়ে ছয় বছরের কারাদণ্ড হলো প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুলে চারজন নাবালিকা পড়ুয়ার যৌন হেনস্থার দায়ে ছয় বছরের কারাদণ্ড হলো প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। কুমারগঞ্জ থানায় ২০১৮ সালে দুজন আট বছর, একজন ৯ বছর পর ও একজন ১০ বছর বয়সী মেয়েদের হেনস্তা করার মামলা দায়ের হয়েছিল। শুক্রবার পক্সো আইনে বালুরঘাট জেলা আদালতে স্পেশাল কোর্টের বিচারপতি স্মরণ্যা সেন প্রসাদ অভিযুক্ত…

Read More

২১ জুলাই শহীদ সভা সফল করতে গড়বেতায় তৃণমূলের প্রস্তুতি মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলাতে শহীদ সভা করবে তৃণমূল, সেই সভা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১২ নম্বর অঞ্চলের খড়্কুশমা বাজারে প্রস্তুতি মিছিল করলো তৃণমূল নেতাকর্মীরা, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মিঠু প্রতিহার, রাজ্য শিক্ষক ছেলের সাধারণ সম্পাদক সান্তনু…

Read More

শাল নদীর ভাঙা কজওয়ে পরিদর্শনে জেলা পরিষদ সভাধিপতি, দ্রুত সংস্কারের আশ্বাস।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বেশ কিছুদিন ধরে চলছে লাগাতার ভারী বৃষ্টি৷ তার জেরে বানভাসি অবস্থা বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলের। জলের তোড়ে ভেঙেছে শাল নদীর কজওয়ে। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বোধ গ্রামের শাল নদীর কজওয়ে ভেঙ্গে যাওয়ায় বিছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। সমস্যায় পড়েছেন প্রায় কুড়িটি গ্ৰামের সাধারণ মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর…

Read More

তরুণোদয় ফাউন্ডেশনের ‘উদ্গম-২’ কর্মসূচিতে বৃক্ষ ও বন্যপ্রাণ সচেতনতা, ৩০০ ছাত্রীর হাতে চারাগাছ উপহার।

বৃক্ষ ও বন্যপ্রাণ সচেতনতা এবং বৃক্ষ উপহার প্রদান শিবির। ‌ ‌ ‌ ‌ ‌আমতা-হাওড়া, নিজস্ব সংবাদদাতা :- গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের তরুণোদয় ফাউন্ডেশনের আয়োজনে , তরুণোদয় ফাউন্ডেশনের স্বপ্নের কর্মসূচি উদ্গম-২ এর কর্মসূচি অনুষ্ঠিত হলো । এই কর্মসূচির মূল লক্ষ্য স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমে বৃক্ষ সচেতনতার পাঠ দেওয়া এবং তারপর তাদের প্রত্যেককে একটি করে গাছ উপহার…

Read More

বৃষ্টিতে ডুবে ক্লাসরুম! বল্লভপুর স্কুলে তালা দিয়ে পথ অবরোধ অভিভাবকদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কিছুদিনের বৃষ্টিতে জলমগ্ন স্কুল। নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত হিংনাড়া পঞ্চায়েতের বল্লভপুর জি এস এফ পি স্কুল। এই স্কুলে কিছুদিনের বৃষ্টিতে ক্লাসরুম থেকে শুরু করে অফিস রুম জলে থৈথৈ করছে। স্কুলে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা সেই জলের মধ্যে ক্লাস করছে। যাতে এই সমস্যার সুরাহা হয় তার জন্য এবার পথে নামল ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তারা…

Read More

EMI তে জালিয়াতি! গ্রাহকদের টাকা আত্মসাৎ করে ধৃত বিমলেন্দু পাত্র।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ লক্ষ টাকা নয় ছয়ের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। গাড়ির ফাইন্যান্স করিয়ে দেওয়ার নামে কিস্তির টাকা আত্মসাৎ-এর অভিযোগ হাওড়া জগৎবল্লভপুর গোহালপোতার বাসিন্দা বিমলেন্দু পাত্রর বিরুদ্ধে। কখনও লোন করিয়ে দেওয়ার নাম করে, কখনো গাড়ির ফাইন্যান্স। EMI এর টাকা জমা না করে একের পর এক গ্রাহকদের সেই EMI এর টাকা আত্মসাৎ মেনে নেবে না…

Read More

ওড়িশায় বাঙালি শ্রমিকদের নিপীড়নের প্রতিবাদে কলকাতায় এসডিপিআই-এর বিক্ষোভ ও ডেপুটেশন।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- ওড়িশা রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার নিপীড়ন, মিথ্যা অপবাদ আরোপ ও বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাকের ঘটনার তীব্র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে প্রতিবাদে নামে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। শিয়ালদা স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ওড়িশা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা ও অবস্থান বিক্ষোভ। এসডিপিআই-এর দাবি…

Read More

সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।ইসলামপুর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সংস্থার সদস্যরা জানান বিগত বছর তারা ইসলামপুর হাইস্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন এ বছর এই…

Read More