ভোঁওরের ১৫০ মিটার রাস্তা বেহাল! বর্ষায় জল-কাদায় নাজেহাল সাধারণ মানুষ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ভোঁওর পঞ্চায়েতের পশ্চিম ভোঁওর গ্রাম সংসদের অধীন একটি মাত্র ১৫০ মিটার কাঁচা রাস্তা বর্তমানে এলাকাবাসীর কাছে দুর্ভোগের নামান্তর হয়ে উঠেছে। রাস্তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কুমারগঞ্জ থানা থেকে দশ মাইল পর্যন্ত বিস্তৃত পাকা রাস্তা এবং কুমারগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সীতাহারগামী পাকা রাস্তার মাঝে সংযোগকারী একমাত্র…

