নৌকাই এখন ভরসা, হাঁটুজলে ডুবল ভূতনী থানা—বানভাসিদের পাশে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- টানা বৃষ্টি এবং গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে মালদার মানিকচক ব্লকের ভূতনী অঞ্চলের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি, চাষের জমি থেকে শুরু করে সরকারি দপ্তর—সবই এখন জলের তলায়। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, ভূতনী থানা চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। এই আবহে প্রশাসনিক পরিষেবা স্তব্ধ হতে না দিয়ে…

Read More

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের ৮ দিনের CID হেফাজত, আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনি জমি কেলেঙ্কারি মামলায় বড়সড় পদক্ষেপ সিআইডির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৮ দিনের সিআইডি হেফাজতে পাঠাল মেদিনীপুর আদালত। বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করেছিল সিআইডি। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হয়। সুমিত রায়কে আদালতে তোলার সময় মেদিনীপুর আদালত চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। সিআইডি এবং পুলিশের কড়া…

Read More

টাইব্রেকারে নাড়াজোলকে হারিয়ে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ, মহিলা ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ মহিলা ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য গড়বেতা কলেজের। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী ট্রফি ঘরে তুলল গড়বেতা কলেজের মহিলা ফুটবল দল। ফাইনালে নাড়াজোল কলেজের বিরুদ্ধে নির্ধারিত সময়ের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১-০ গোলে নাড়াজোল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গড়বেতা কলেজ। শুরু থেকেই প্রতিযোগিতায় দাপট…

Read More

একদিনের ব্যবধানে ফের নাবালিকার সন্তান প্রসবের অভিযোগে গ্রেফতার, চন্দ্রকোনারোডে শোরগোল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। ১৮ বছরের নিচে এক কিশোরীর সন্তান প্রসবের অভিযোগে এবার গ্রেফতার করা হল সন্তানের বাবাকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার ১৫ বছরের এক নাবালিকা সন্তানের জন্ম দেয়। বিষয়টি নজরে আসতেই…

Read More

ভূতনীর বানভাসি এলাকায় ত্রাণ বিতরণ, মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনের কথা জানালেন গৌড়চন্দ্র মণ্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার ভূতনীর বন্যা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর আগমণের দিন এখনও ধার্য হয়নি-এ দিন ভূতনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে এমনটাই জানালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর থেকে মানিকচকের ভূতনীতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গঙ্গার জলে ভাসছে ভূতনীর তিনটি অঞ্চল। বানভাসী হয়েছেন দুই লক্ষাধিক মানুষ। এই…

Read More

দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল ড. বি. আর. আম্বেদকরের মূর্তি, আটক লরি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গভীর রাতে দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় ভেঙে দু’টুকরো হয়ে গেল ডক্টর বি. আর. আম্বেদকরের মূর্তি। ঘটনাটি ঘটেছে মালদহ-লালগোলা রাজ্য সড়কের পাকুয়াহাট আম্বেদকর মোড়ে। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে একটি ডাম্পার লরি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আম্বেদকরের মূর্তিতে ধাক্কা মারে। বিকট শব্দে মূর্তিটি ভেঙে যায়। সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় দুঃখপ্রকাশ…

Read More

জমি দখলের অভিযোগে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ, বিজেপি কর্মীর বিরুদ্ধে সরব পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি কর্মীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। কাঠগড়ায় দলই। জমি দখল করে রাতের অন্ধকারে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় মিলছে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ—এমনই অভিযোগ তুলে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক বিজেপি পরিবারের সদস্যরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মালদার মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকায়।জানা গেছে,…

Read More

অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায় গ্রেফতার, শালবনী জমি মামলায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি জালিয়াতির মামলায় সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে। সুমিত রায়কে আদালতে পেশ করার আগে মেদিনীপুর আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। আদালত চত্বরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।…

Read More

নিকাশি, বর্জ্য সংগ্রহ ও পানীয় জল নিয়ে একাধিক অভিযোগ, মেদিনীপুর পৌরসভার কাছে রিপোর্ট চাইল রাজ্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের প্রশ্নের মুখে মেদিনীপুর পৌরসভার পরিষেবা। শহরের নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জল সরবরাহ, বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে অস্থায়ী কর্মী নিয়োগ এবং আর্থিক অনিয়ম—একাধিক অভিযোগকে কেন্দ্র করে এবার নড়েচড়ে বসল রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। মাত্র পাঁচ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে মেদিনীপুর পৌরসভাকে চিঠি পাঠিয়েছে রাজ্য দপ্তর। জানা গিয়েছে,…

Read More

বিধায়িকার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় অভিযোগ, ED-CBI দফতরে বিজেপি কর্মী।

নিজস্ব সংবাদদাতা হাওড়া: – সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে ইডি দপ্তরে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী । সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে অভিযোগ উঠল। ঘুরপথে মেয়ের নামে একাধিক জায়গায় জমি কেনার অভিযোগে কলকাতার ইডি দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী সূত্রে জানা গেছে, বিধায়িকা প্রিয়া পাল তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় একাধিক জমি ও সম্পত্তি রয়েছে।…

Read More