বজ্রপাতের পরই আগুন? দেওডাঙায় রান্নাঘর-গোয়ালঘর পুড়ে ছাই, জীবন্ত দগ্ধ ২ গরু।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার দেওডাঙা লিচুতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারের রান্নাঘর ও গোয়ালঘর। আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুটি দুধেল গরুর। গুরুতর জখম হয়েছে আরও দুটি গরু। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, জটেশ্বর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওডাঙা লিচুতলা এলাকায় ওই পরিবারের বাড়িতে আচমকাই আগুন লাগে।…

