ফালাকাটায় জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ বন্ধু’ কোচিং সেন্টারের উদ্বোধন।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফালাকাটায় জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হল ‘পুলিশ বন্ধু’ কোচিং সেন্টারের। শনিবার ফালাকাটা হাইস্কুলে ওই কোচিং সেন্টারের সূচনা করেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

