নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার, শুরু রাজনৈতিক তরজা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কংগ্রেসের দাবি, এটি সম্পূর্ণভাবেই একটি অনিচ্ছাকৃত ভুল, যার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। তল্লাশিতে গাড়ির সামনের…

