চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে অপরাজেয় মেধা অন্বেষণ পরীক্ষা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জানা গিয়েছে,তুতবাড়ি জুনিয়র হাইস্কুল, নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতন এবং কিয়াবনী হাইস্কুলের ছাত্রছাত্রীরা এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশ নেয়। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই দিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, পলাশ ঘোষ, দীপক নন্দী, তনুশ্রী পাইন কুণ্ডু, সীতানাথ সেন, সম্পা দে, অভিক প্রামাণিক-সহ স্থানীয় একাধিক শিক্ষক-শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *