মালদায় অবৈধ করাতকলের রমরমা, বনদপ্তরে বৈধ ব্যবসায়ীদের নতুন করে অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিগত সরকারের আমলে অভিযোগ করেও হয়নি কোন সুরাহা, নতুন সরকারের সঠিক ব্যবস্থা ব্যবস্থা পাওয়ার আশায় বন দপ্তরে আবার নতুন করে অভিযোগ কাঠ চেরাই মিল বৈধ ব্যবসায়ীদের।

করাতকল অ্যাসোসিয়েশনের সম্পাদক শীতেশ মন্ডল জানান, আগে কোনরকম অভিযোগের গুরুত্ব ছিল না, পরিবর্তনের পর সরকার দুর্নীতি দমন করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে । তাই আমরা এবার বৃহস্পতিবার অবৈধ কাঠ মিল, করাত কলের বিরুদ্ধে অভিযোগ জমা করলাম বনদপ্তর অফিসে।
মালদা জেলায় প্রায় দেড়শো সরকারের লাইসেন্স প্রাপ্ত বৈধ করাত কল আছে, এই করাত কলের ব্যবসা তলানিতে ঠেকেছে, বৈধভাবে সরকারের বিভিন্ন রকম রাজস্ব জমা করতে হয়। তারপর শ্রমিকের মজুরি বেশি। অন্যদিকে জেলা জুড়ে প্রায় দুই শতাধিক অবৈধ করাত কল চলছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, উধাও হচ্ছে আমের জেলা থেকে আমগাছ, অবৈধ করাত কল চলার কারণে বেআইনিভাবে ধ্বংস হচ্ছে আম বাগান। আম বাগান ধ্বংস করে চলছে প্রোমোটারি রাজ, ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। ফাঁকি দিচ্ছে সরকারের রাজস্ব। সবকিছুই প্রশাসনের নজরে। তারপরেও কি করে গজিয়ে উঠে এত অবৈধ করাত কল। এ নিয়ে ক্ষোব উগরে দিলেন বৈধ করাত কল মালিকেরা। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তাই সরকার পরিবর্তনে ইংরেজবাজার ব্লকের বৈধ করাত কল মালিকেরা লিখিত অভিযোগ জমা করে বনদপ্তরে, নতুন সরকারের কাছে তাদের আশা, সঠিক তদন্ত করে, অবৈধ কাঠ মিলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *